স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মহত্যা

প্রকাশঃ এপ্রিল ৩০, ২০১৭ সময়ঃ ১২:৪৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:২৩ অপরাহ্ণ

রাজধানীর মধুবাগ এলাকার তিন নম্বর সড়কের বাসায় স্ত্রী তাছলিমা বেগমকে (২৫) শ্বাসরোধ করে হত্যা করে সিলেটে গিয়ে আত্মহত্যা করেছেন গার্মেন্টস কর্মী সুজন মিয়া (২৭)।

শনিবার রাতে রাজধানীর রমনা থানা পুলিশ মধুবাগ এলাকার একটি বাসা থেকে গৃহবধূ তাসলিমা বেগমের লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। অপর দিকে সিলেটের সুরমা থানা পুলিশ গতকাল সকালের দিকে দক্ষিণ সুরমা এলাকা থেকে সুজন মিয়ার লাশ উদ্ধার করে।

রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান জানান, সুজন মিয়া পেশায় গার্মেন্টস কর্মী। স্ত্রী তাসলিমাকে নিয়ে মধুবাগ এলাকার একটি টিনসেড বাড়িতে ভাড়া থাকতেন। গতকাল সিলেটে সুজন মিয়ার লাশ উদ্ধারের খবর পান সুজনের এক চাচা। তিনি এ ব্যাপারে মধুবাগের বাসায় যান তাসলিমাকে বিষয়টি জানানোর জন্য। কিন্তু ঐ বাসায় গিয়ে দেখেন তালা বন্ধ। এ অবস্থায় তার সন্দেহ হয়। পরে বাড়িওয়াল সহায়তায় বাসার তালা ভেঙে দেখেন তাসলিমা বেগমের লাশ মেঝেতে পড়ে আছে। খবর পেয়ে পুলিশ রাত ১০টার দিকে তাসলিমার লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। লাশের গলায় কালো দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, শুক্রবার যে কোন সময় তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

তিনি বলেন, সুজন মিয়ার গ্রামের বাড়ি গাইবান্ধার সাদুল্যাপুর। অপর দিকে তাসলিমার বাড়ি রংপুরের পীরগঞ্জে। তাদের তিন বছরের একটি মেয়ে রয়েছে। ঘটনার সময় মেয়েটি তার নানীর বাসায় ছিল। হত্যার কারণ সম্পর্কে তাদের ধারণা, কোন যুবকের সাথে তাসলিমার অবৈধ সম্পর্কের জের ধরে এটি ঘটতে পারে।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G