নেত্রকোনায় রিকশায় চড়লেন প্রধানমন্ত্রী

প্রকাশঃ মে ১৮, ২০১৭ সময়ঃ ৪:১০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:১০ অপরাহ্ণ

বন্যায় ক্ষতিগ্রস্ত হাওর এলাকা পরিদর্শন এবং দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করতে বৃহস্পতিবার সকালে নেত্রকোনার প্রত্যন্ত হাওর উপজেলা খালিয়াজুড়িতে পৌঁছে হেলিকপ্টার থেকে নেমে ডাক বাংলো পর্যন্ত রিকশায় চড়েন প্রধানমন্ত্রী। এসময় তিনি রিকশায় বসে হাস্যোজ্জ্বলভাবে চারপাশের সৌন্দর্য উপভোগ করেন।

শেখ হাসিনা সেখানে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক ও অন্যান্য দুঃস্থ জনগণের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন এবং খালিয়াজুড়ি ডিগ্রি কলেজ মাঠে এক জনসভায় ভাষণ দেন। পরে তিনি বন্যায় উপজেলার ক্ষতিগ্রস্ত হাওর এলাকা পরিদর্শন করেন।

কয়েকদিন আগে গোপালগঞ্জে গিয়ে নাতনীদের সঙ্গে অটো ভ্যানে চড়েন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়। প্রধামন্ত্রীকে বহনকারী সেই ভ্যান চালক বিমান বাহিনীতে চাকরি পান।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G