খালেদার আবেদন খারিজ, কয়লাখনি মামলা চলবে

প্রকাশঃ মে ২৮, ২০১৭ সময়ঃ ১০:০৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৪৮ অপরাহ্ণ
ফাইল ছবি

বড় পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা ( লিভ টু আপীল) আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এ আদেশের ফলে খালেদা জিয়ার এই মামলার বিচার কার্যক্রম চলবে।

আজ রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী, ব্যারিষ্টার মাহাবুবুদ্দিন খোকন। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরসিদ আলম খান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এর আগে গত ২২ মে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে খালেদা জিয়ার আবেদনের শুনানি শেষে আদেশের জন্য আজকের দিন ধার্য ছিল।

২০১৬ সালের ১৭ সেপ্টেম্বর বড় পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা বাতিল চেয়ে খালেদা জিয়ার করা আবেদন খারিজ করে দেন হাইকোর্ট। পরে ঐ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করেন খালেদা জিয়া।

উল্লেখ্য, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি খালেদা জিয়া ও তার মন্ত্রিসভার সদস্যসহ ১৬ জনের বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা দায়ের করা হয়। শাহবাগ থানায় মামলাটি করেন দুর্নীতি দমন কমিশনের তৎকালীন সহকারী পরিচালক মো. সামছুল আলম। পরে এ মামলা দায়েরের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন খালেদা জিয়া।

প্রতিক্ষণ/এডি/সাই

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G