লংগদুর ১৪৪ ধারা প্রত্যাহার

প্রকাশঃ জুন ৩, ২০১৭ সময়ঃ ৪:১৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:১৩ অপরাহ্ণ

রাঙামাটির লংগদু উপজেলায় ‘পরিস্থিতি স্বাভাবিক’ হয়ে আসায় সেখানে জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করে নিয়েছে প্রশাসন।

আজ শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে জরুরি আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় অংশ নেওয়ার পর জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান সাংবাদিকদের জানান, ‘লংগদুর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় সেখানকার ১৪৪ ধারা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।’

এ ছাড়া সেখানকার ক্ষয়ক্ষতি নিরূপণে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান জেলা প্রশাসক। কমিটির সদস্যরা হলেন- একজন সেনা কর্মকর্তা, উপজেলা প্রকল্প কর্মকর্তা আবু তৈয়ব ও তিনটিলা পাড়ার কারবারি সুচিত্র কারবারি।

যুবলীগ নেতা নুরুল ইসলাম নয়ন হত্যাকাণ্ডের পর স্থানীয় পাহাড়িদের বাড়িঘরে গতকাল শুক্রবার দুপুরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় অজ্ঞাত কয়েকশ লোককে আসামি করে মামলা করে পুলিশ।

এ ঘটনায় জড়িত সন্দেহে আজ দুপুর পর্যন্ত অন্তত সাতজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন সাইফুল, শাহ আলম, মো. শহীদ, আবুল কালাম, শরিফুল, শরিফ ও মো. মোস্তফা।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতারা এই জরুরি সভায় অংশ নেন।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার লংগদু উপজেলার সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম নয়নের লাশ দীঘিনালার চারমাইল এলাকায় পাওয়া যায়। এ ঘটনাকে কেন্দ্র করেই পাহাড়িদের বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে।

প্রতিক্ষণ/এডি/সাই

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G