মালয়েশিয়ায় ১৬ বাংলাদেশিসহ ১১৩ জন গ্রেফতার

প্রকাশঃ জুলাই ২১, ২০১৭ সময়ঃ ৬:১৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:১৪ অপরাহ্ণ

মালয়েশিয়ায় ১৬ বাংলাদেশিসহ ১১৩ অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে সে দেশের পুলিশ। এদের মধ্যে ১০ জনই শিশু। সেগেমবাত দালামের বুকিত প্রিমা পেলাংগি এলাকায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চালানো অভিযানে তাদের গ্রেফতার করা হয়। মালয়েশিয়ান সংবাদমাধ্যম দ্য স্টারের খবরে এ তথ্য জানানো হয়েছে।

কুয়ালালামপুর ইমিগ্রেশন দপ্তর বৃহস্পতিবার স্থানীয় সময় মধ্যরাত তিনটায় ওই অভিযান চালিয়েছে। স্থানীয় প্রায় ১শটি বাড়িতে অতর্কিত অভিযান চালিয়ে অবৈধ অভিবাসীদের গ্রেফতার করা হয়।

ইন্দোনেশিয়া এবং বাংলাদেশিসহ গ্রেফতার হওয়া ১১৩ অবৈধ অভিবাসীর মধ্যে ২৯ নারী এবং ১০ শিশু রয়েছে।

গ্রেফতার হওয়া ৯৪জন ইন্দোনেশিয়ার, ১৬ জন বাংলাদেশি এবং বাকিরা মিয়ানমার এবং শ্রীলঙ্কার।

কুয়ালালামপুর ইমিগ্রেশন ইন্টিলিজেন্স অ্যান্ড অপারেশন ইউনিটের প্রধান মোহাম্মদ শারুলনিজাম ইসমাইল এবং কুয়ালালামপুর ইমিগ্রেশন ডিপার্টমেন্ট ইনফোর্সমেন্টের প্রধান মোহাম্মেদ ইউসুফ খান মোহম্মদ হাসান ওই অভিযানের নেতৃত্ব দিয়েছেন।

প্রতিক্ষণ/এডি/রন

 

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G