নির্বাচন অফিসের সামনে ইউপি চেয়ারম্যানকে গুলি

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৫, ২০১৮ সময়ঃ ৩:০৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:০৬ অপরাহ্ণ

নড়াইলের দীঘিনালা ইউপি চেয়ারম্যান লতিফুর রহমান পলাশকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

লোহাগড়া থানার ওসি শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, লতিফুর রহমান পলাশ দুপুরে লোহাগড়া নির্বাচন অফিসের সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন। এসময় মোটরসাইকেলযোগে দুজন এসে তাকে গুলি করে পালিয়ে যায়। তাৎক্ষণিক উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G