নোয়াখালীতে যুবদল কর্মীকে গুলি করে হত্যা

প্রকাশঃ ফেব্রুয়ারি ৫, ২০১৫ সময়ঃ ৯:৫৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৫৪ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

gun murderনোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দূর্গাপুর ইউনিয়নে সোহেল নামের এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে লক্ষ্মীনারায়ণপুর গ্রামের দোকানঘর এলাকায় এ হত্যার ঘটনা ঘটে।

নিহত মো. সোহেল প্রকাশ ওরফে পিচ্ছি সোহেল (৩০) জেলার বেগমগঞ্জ উপজেলার দূর্গাপুর ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের মেকার বাড়ির হাবিব উল্ল্যার ছেলে। তিনি যুবদলকর্মী বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, রাত পৌনে ৮টার দিকে ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের দোকানঘর এলাকার দিকে কয়েকটি গুলির শব্দ শুনতে পায় লোকজন। পরে আশপাশের লোকজন ঘটনাস্থলের দিকে  এগিয়ে গেলে দিঘীর পাশে গুলিবিদ্ধ অবস্থায় সোহেলকে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে। পরে দ্রুত চৌমুহনী লাইফ কেয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইনুল হক  জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃতদেহ উদ্ধারের পর বিস্তারিত জানা যাবে।

এদিকে নিহত পিচ্ছি সোহেলের বিরুদ্ধে থানায় কোনো অভিযোগ আছে কিনা তা দেখা হচ্ছে বলে জানান ওসি।

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G