‘করোনা প্রতিরোধে সক্ষম বাংলাদেশের ভ্যাকসিন’

প্রকাশঃ অক্টোবর ২, ২০২০ সময়ঃ ৬:৫১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৫১ অপরাহ্ণ
ফাইল ছবি

দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের তৈরি ভ্যাকসিন করোনা ভাইরাসকে প্রতিরোধ করতে সক্ষম বলে জানিয়েছে মার্কিন মেডিক্যাল জার্নাল বায়োআর্কাইভ।

বুধবার বায়োআর্কাইভ মেডিক্যাল জার্নালে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়।

গ্লোব বায়োটেক লিমিটেড, গ্লোব ফার্মাসিউটিক্যালস কোম্পানি লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান।

গ্লোব বায়োটেক লিমিটেডের ডা. মোহাম্মদ মহিউদ্দিন বলেন, আমরা আমাদের টিকা প্রাণীর দেহে সফলভাবে পরীক্ষা করতে সক্ষম হয়েছি। আমরা এখন প্রায় মানুষের দেহে ক্লিনিকাল ট্রায়ালের দ্বারপ্রান্তে পৌঁছেছি।

তিনি জানান, তারা শিগগিরই প্রাক-ক্লিনিকাল ট্রায়ালগুলোর প্রতিবেদন সিআরও-এর কাছে জমা দেবে। এরপর বিএমআরসির কাছে হিউম্যান ট্রায়ালের জন্য আবেদন করা হবে।

টিকা নিয়ে সংস্থাটির পরিকল্পনার বিষয়ে ডা. মোহাম্মদ মহিউদ্দিন বলেন, তারা ক্লিনিকাল ট্রায়ালটি ডিসেম্বরের মধ্যে শেষ করার চিন্তা করছে। কারণ প্রতিটি পরীক্ষা শেষ করতে ২৮ দিন সময় লাগবে।

আগামী বছরের জানুয়ারি থেকে বাণিজ্যিকভাবে এই ভ্যাকসিন ছাড়ার বিষয়ে আশা ব্যক্ত করেন তিনি।

সূত্র: ফিন্যান্সিয়াল এক্সপ্রেস

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G