প্রধান উপদেষ্টা ‘জুলাই সনদ’ লঙ্ঘন করেছেন: সালাহউদ্দিন

প্রকাশঃ নভেম্বর ১৩, ২০২৫ সময়ঃ ৬:০৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:০৪ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তাঁর স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ লঙ্ঘন করেছেন।

বৃহস্পতিবার জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “সংবিধান সংস্কার পরিষদ একেবারে নতুন ধারণা। জাতীয় ঐকমত্য কমিশনে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। এজন্যই আমরা বলছি—প্রধান উপদেষ্টা নিজেই তাঁর স্বাক্ষরিত জুলাই সনদ ভঙ্গ করেছেন।”

তিনি আরও বলেন, “গত ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা যে জুলাই সনদে স্বাক্ষর করেছিলেন, আজকের ভাষণে তিনি সেটির বাইরে চলে গেছেন।”

সালাহউদ্দিন আহমদ দাবি করেন, জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজনের ঘোষণা জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হয়েছে।

প্রধান উপদেষ্টা তাঁর ভাষণে বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। সংসদ হবে দুই কক্ষবিশিষ্ট—সাধারণ নির্বাচনে নিচের কক্ষ, আর দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ সদস্যের উচ্চকক্ষ গঠিত হবে। সংবিধান সংশোধনের জন্য উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদনও লাগবে।

এ প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, “উচ্চকক্ষ গঠনের বিষয়টি জাতীয় ঐকমত্য কমিশনে ‘নোট অব ডিসেন্ট’ দিয়ে নিষ্পন্ন হয়েছিল। এখন এটি নতুনভাবে আরোপ করা যুক্তিযুক্ত নয়। সংবিধান সংস্কার পরিষদ গঠনের প্রস্তাবও ঐকমত্য কমিশনে ছিল না—এটি সম্পূর্ণ নতুন বিষয়।”

ঐকমত্য কমিশনে বিএনপির প্রতিনিধিত্ব করেন সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, বৃহস্পতিবার রাতেই বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডাকা হয়েছে। বৈঠকের পর দলটি প্রধান উপদেষ্টার ভাষণের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G