কমছে চিনির দাম, এখন ১০০ টাকার নিচে

প্রকাশঃ নভেম্বর ১৪, ২০২৫ সময়ঃ ১১:৩০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৩৭ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

তিন বছর পর দেশে চিনির দাম আবারও ১০০ টাকার নিচে নেমে এসেছে। বাজার ও ব্যবসায়ী সূত্র জানায়, আমদানির শর্ত শিথিল করা এবং আন্তর্জাতিক বাজারে দাম কমার প্রভাব পড়ায় দেশের বাজারেও চিনি সস্তা হতে শুরু করেছে। ধারাবাহিক এই পতন অব্যাহত থাকলে দাম আরও কমার সম্ভাবনা রয়েছে।

রমজানকে সামনে রেখে সাধারণত তিন মাস আগে থেকেই নিত্যপণ্যের বাজারে অস্থিরতা দেখা দেয়। তবে এবার তার উল্টো চিত্র দেখা যাচ্ছে। রোজার তিন মাসেরও বেশি সময় বাকি থাকতে বাজারে চিনির দাম স্থিতিশীল এবং নিম্নমুখী।

গত এক সপ্তাহে কেজিপ্রতি চিনি ১০ টাকা কমেছে। এতে প্রায় তিন বছর পর খোলা সাদা চিনির দাম ১০০ টাকার নিচে নেমে আসে। বর্তমানে বাজারে খোলা চিনি কেজিপ্রতি ৯৫ টাকা এবং প্যাকেট চিনি কেজিপ্রতি ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

চিনির দাম বাড়ার ধারা শুরু হয় ২০২০ সালে করোনা মহামারির সময় আমদানি–রপ্তানিতে জটিলতা দেখা দেওয়ার পর। এরপর ডলার সংকট, রাশিয়া–ইউক্রেন যুদ্ধ ও বৈশ্বিক বাজার অস্থিরতায় দাম আরও বাড়তে থাকে। ২০২২ সালের অক্টোবরে প্রথমবার চিনি কেজিপ্রতি ১০০ টাকা ছাড়ায়। সরকারি নানা উদ্যোগের পরও বাজার নিয়ন্ত্রণে আসেনি। ২০২৩ সালের নভেম্বর–ডিসেম্বরে খুচরা বাজারে চিনি সর্বোচ্চ ১৪৫ টাকায় পৌঁছে যায় এবং দীর্ঘদিন সেই দামে স্থির থাকে। পরে ১২৫ থেকে ১৩৫ টাকার মধ্যে ওঠানামা করে।

তবে চলতি বছরের জুলাই থেকে দামের ধারাবাহিক পতন ভোক্তাদের জন্য স্বস্তি নিয়ে এসেছে।

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

June 2026
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
20G