শাকসু নির্বাচন ১৭ ডিসেম্বর, শিক্ষার্থীদের দাবি আগের তারিখে ভোট

প্রকাশঃ নভেম্বর ১৫, ২০২৫ সময়ঃ ৯:১৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১৭ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

প্রায় ২৮ বছর পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৭ ডিসেম্বর। শুক্রবার রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তারিখ ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ড. এ এম সারওয়ারউদ্দিন চৌধুরী।

উপাচার্য বলেন, নির্বাচন কমিশন স্বাধীনভাবে ও সুষ্ঠু পরিবেশে নির্বাচন আয়োজন করবে, প্রশাসন তাদের কাজে কোনো হস্তক্ষেপ করবে না।

এর আগে বৃহস্পতিবার তফসিল ঘোষণা নিয়ে উপাচার্যের সংবাদ সম্মেলন স্থগিত হওয়ায় শিক্ষার্থীরা সন্ধ্যা থেকেই আন্দোলনে নামেন। প্রথমে রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান নেন তারা, পরে রাত ১০টার দিকে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি চালান।

রাত ১১টার দিকে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাইল হোসেন ও প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান শিক্ষার্থীদের আশ্বস্ত করেন যে শুক্রবার তফসিল ঘোষণা করা হবে। তবে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেননি। পরে রাত ১টার দিকে উপাচার্য ও উপ-উপাচার্য ঘটনাস্থলে এসে জানান, নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পর আগামী মাসের ১০ তারিখের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি স্থগিত করেন।

এদিকে নির্বাচন কমিশনের ঘোষিত ১৭ ডিসেম্বরের তারিখ শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করেছেন। তাদের দাবি—৮ ডিসেম্বরের মধ্যেই শাকসু নির্বাচন করতে হবে।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন—‘৮ তারিখ নির্বাচন দিতে হবে’, ‘লন্ডনের প্রেসক্রিপশন এই ক্যাম্পাসে চলবে না’, ‘তুমিও জানো আমিও জানি, ভিসি-প্রো-ভিসি লন্ডনি’, ‘আবু সাঈদ রুদ্র, শেষ হয়নি যুদ্ধ’ ইত্যাদি।

ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী পলাশ বখতিয়ার বলেন, “আমাদের আন্দোলন কোনো দলের বিরুদ্ধে নয়। কিন্তু একটি পক্ষের প্রভাবে নির্বাচন পেছানো হয়েছে। গতকাল ভিসি স্যার বলেছিলেন ৯ বা ১০ ডিসেম্বর নির্বাচন হবে। অথচ আজ হঠাৎ ১৭ ডিসেম্বর ঘোষণা করা হলো—এটা আমরা মানছি না।”

দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G