এক ভিসায় ঘোরা যাবে মধ্যপ্রাচ্যের ছয় দেশ

প্রকাশঃ নভেম্বর ২২, ২০২৫ সময়ঃ ৯:০৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫৭ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

উপসাগরীয় অঞ্চলে পর্যটন খাতকে আরও শক্তিশালী করতে গালফ কো–অপারেশন কাউন্সিল (জিসিসি) সদস্য দেশগুলো আগামী দুই বছরের মধ্যে সমন্বিত পর্যটক ভিসা চালুর ঘোষণা দিয়েছে। সম্প্রতি ওমানের রাজধানী মাস্কাটে জিসিসিভুক্ত দেশগুলোর পর্যটনমন্ত্রীদের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হয়।

আমিরাতের অর্থমন্ত্রী আবদুল্লাহ বিন তোক আল–মারি জানান, নতুন ভিসা স্কিম কার্যকর হলে পর্যটকরা একটি ভিসা নিয়ে জিসিসির ছয়টি দেশে—বাহরাইন, ওমান, কুয়েত, সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত—ভ্রমণের সুযোগ পাবেন। তিনি বলেন, ভিসার সুনির্দিষ্ট বিধি–বিধান ও আইন প্রণয়নের পর ২০২৪ অথবা তার পরের বছর এ ব্যবস্থা চালু হতে পারে। বিষয়টি উপসাগরীয় দেশগুলোর শীর্ষ সম্মেলনে চূড়ান্ত করা হবে।

জিসিসির মহাসচিব জসিম আলবুদাই জানান, ইউনিফাইড ট্যুরিস্ট ভিসা স্কিম নির্ধারিত সময়েই বাস্তবায়িত হবে। এর ফলে উপসাগরীয় দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়বে এবং আন্তর্জাতিক পর্যটকদের আগমন বাড়ায় অঞ্চলটির অর্থনীতি আরও শক্তিশালী হবে।

জিসিসির যৌথ পর্যটন কৌশল অনুযায়ী, ২০২৩ থেকে ২০৩০ সালের মধ্যে সদস্য দেশগুলোতে পর্যটক আগমনের হার কমপক্ষে ৭ শতাংশ বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। গত বছর জিসিসিভুক্ত দেশগুলোতে দর্শনার্থীর সংখ্যা ছিল ৩৯.৮ মিলিয়ন, যা ২০২১ সালের তুলনায় ১৩৬.৬ শতাংশ বেশি। ২০৩০ সালের মধ্যে এই সংখ্যা ১২৮.৭ মিলিয়নে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া অঞ্চলটিতে পর্যটকের সংখ্যা বছরে গড়ে ৮ শতাংশ হারে বাড়ানোর লক্ষ্যে ২০২৩ সালের শেষে পর্যটন আয় ৯৬.৯ বিলিয়ন মার্কিন ডলার এবং ২০৩০ সালে ১৮৮ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে সদস্য দেশগুলোর জিডিপিতে পর্যটন খাতের অবদান ৭ শতাংশ বাড়তে পারে বলে উল্লেখ করা হয়।
(সূত্র: ডাব্লিওএএম)

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G