বন্য কবুতরকে খাওয়ানোর দায়ে এক নারীকে জরিমানা

প্রকাশঃ ফেব্রুয়ারি ৮, ২০২৬ সময়ঃ ৭:৪৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৪৩ অপরাহ্ণ

সিঙ্গাপুরে বন্য কবুতরকে বারবার খাবার দেওয়ার অভিযোগে ৭১ বছর বয়সী এক নারীকে বড় অঙ্কের জরিমানা করেছেন দেশটির আদালত। দণ্ডপ্রাপ্ত ওই নারীর নাম শানমুগামনাথন শামলা। বন্যপ্রাণী সংরক্ষণ আইন বারবার ভঙ্গ করায় তাকে ৩ হাজার ২০০ সিঙ্গাপুরি ডলার জরিমানা করা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ লাখ ৭ হাজার টাকার সমান।

অবসরপ্রাপ্ত শামলা সিঙ্গাপুরের সেন্ট্রাল অঞ্চলের তোয়া পায়োহ এলাকায় বসবাস করেন। তিনি ভারতীয় বংশোদ্ভূত বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

আদালতের নথি অনুযায়ী, শামলা বন্যপ্রাণী আইনের চারটি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন এবং তার আরও পাঁচটি একই ধরনের ঘটনার নজির আমলে নেওয়া হয়েছে। গত জানুয়ারিতে প্রকাশ্যে কবুতরের ঝাঁককে খাবার দিতে দেখা যাওয়ার পরই তার বিরুদ্ধে নতুন করে মামলা হয়।

এর আগে ২০২৫ সালের মে মাসে একই অপরাধে তাকে ১ হাজার ২০০ সিঙ্গাপুরি ডলার জরিমানা করা হয়েছিল। তখন তিনি আদালতকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আর এ ধরনের কাজ করবেন না। তবে এক মাসের মধ্যেই আবার একই আচরণে জড়িয়ে পড়েন।

প্রসিকিউশনের তথ্য বলছে, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জানুয়ারির মধ্যে তিনি অন্তত নয়বার প্রকাশ্যে কবুতরকে শস্যদানা ও পাউরুটি খাওয়ান। আদালতে উপস্থাপিত ভিডিও ফুটেজে তার বাসার কাছেই তাকে কবুতরের মাঝে দাঁড়িয়ে খাবার দিতে দেখা যায়।

বিচার চলাকালে শামলা দাবি করেন, তিনি বেকার এবং চিকিৎসা বীমাও নেই। তিনি জরিমানা কমানোর আবেদন জানিয়ে সমাজসেবামূলক কাজের প্রস্তাব দেন। তবে আদালত তা গ্রহণ না করে পূর্ণ জরিমানা বহাল রাখে, যা তিনি তাৎক্ষণিক পরিশোধে সম্মত হন।

আইনজীবীরা জানান, একই অপরাধ বারবার করলে প্রতিটি অভিযোগে সর্বোচ্চ ১০ হাজার সিঙ্গাপুরি ডলার পর্যন্ত জরিমানা হতে পারত। তবে বিচারক তুলনামূলক কম শাস্তি দিয়েছেন।

প্রতি /এডি /শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G