বাথরুমে পড়ে গুরুতর আহত চট্টগ্রাম পুলিশ সুপার

প্রকাশঃ মার্চ ৩১, ২০২৬ সময়ঃ ৪:২৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:২৫ অপরাহ্ণ

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নাজির আহমেদ খাঁন নিজ বাসভবনের বাথরুমে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন। সোমবার এই দুর্ঘটনার পর উন্নত চিকিৎসার জন্য তাকে হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়া হয়।

প্রথমে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল (নিটোর)-এ তার চিকিৎসা চলছে।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) সিরাজুল ইসলাম জানান, দুপুরের দিকে তাকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয়। সেখান থেকে একটি হেলিকপ্টারের মাধ্যমে তাকে ঢাকায় পাঠানো হয়।

চিকিৎসকদের বরাত দিয়ে তিনি আরও জানান, দুর্ঘটনায় তার বাম পা গুরুতরভাবে ভেঙে গেছে এবং বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G