ভারতের ভোটার তালিকায় নাম নেই মীর জাফরের উত্তরসূরিদের

প্রকাশঃ মার্চ ৩১, ২০২৬ সময়ঃ ৫:০৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:০৪ অপরাহ্ণ

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বসবাসরত মীর জাফরের বংশধরদের মধ্যে বহু সদস্যের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে—এমন অভিযোগ সামনে এসেছে। আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে চাঞ্চল্য ও আলোচনা তৈরি হয়েছে।

জানা গেছে, ভোটার তালিকা হালনাগাদের অংশ হিসেবে পরিচালিত বিশেষ যাচাই প্রক্রিয়া (এসআইআর)-এর সময় নবাব পরিবারের শতাধিক সদস্যের নাম তালিকা থেকে মুছে দেওয়া হয়েছে। এর ফলে তারা আদৌ আগামী নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কিনা, তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা ও উদ্বেগ।

নবাব পরিবারের সদস্যদের দাবি, নির্বাচন কমিশনের পক্ষ থেকে পাঠানো শুনানির নোটিশ পাওয়ার পর তারা নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন এবং শুনানিতেও অংশ নিয়েছেন। কিন্তু শুনানি শেষে তাদের অধিকাংশের নামই স্থায়ীভাবে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তারা।

ঐতিহাসিক দলিল অনুযায়ী, ১৭৫৭ সালের পলাশীর যুদ্ধের পর ব্রিটিশদের সহায়তায় বাংলার নবাবের পদে আসীন হন মীর জাফর। সময়ের পরিক্রমায় তাঁর বংশধরেরা এখনও মুর্শিদাবাদের ঐতিহাসিক কিল্লা নিজামত এলাকায় বসবাস করে আসছেন।

বর্তমানে তাঁর ১৫তম প্রজন্মের সদস্য রেজা আলি মির্জাসহ পরিবারের আরও অনেকে সেখানে বসবাস করছেন। অভিযোগ অনুযায়ী, তাদের মধ্যেই অনেকের নাম সাম্প্রতিক এই ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, যা নিয়ে এলাকায় নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G