হার্ট ভালো রাখতে রান্নাঘর থেকে বাদ দিন ৫টি সাদা খাবার

প্রকাশঃ এপ্রিল ৯, ২০২৬ সময়ঃ ৯:৪৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৪৫ অপরাহ্ণ

শরীর চাঙ্গা রাখতে চাইলে রান্নাঘর ঠিকভাবে সাজানো অত্যন্ত জরুরি। হার্টের স্বাস্থ্য ভালো রাখতে, রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে এবং সর্বোপরি ওজন ঠিক রাখতে কিছু খাবার রান্নাঘর থেকে সরিয়ে স্বাস্থ্যকর বিকল্প রাখা দরকার। বিশেষ করে এই ৫ ধরনের সাদা খাবার সরানো উচিত।

১. সাদা চিনি
সাদা চিনি মূলত সুক্রোজ দিয়ে তৈরি এবং এটি ফ্যাটবিহীন ক্যালোরির অন্যতম প্রধান উৎস। প্রায় প্রতিটি ঘরে এটি থাকে, কিন্তু শরীরে এর কোনো পুষ্টিকর কাজ নেই। চিনি খেলে রক্তের শর্করার মাত্রা দ্রুত বেড়ে যায় এবং পেটের উপকারী ব্যাকটেরিয়ার ভারসাম্য বিঘ্নিত হয়। রান্নাঘর থেকে চিনি সরিয়ে রাখুন খেজুর, নারকেল চিনি, স্টিভিয়া বা মঙ্ক ফ্রুটের মতো স্বাস্থ্যকর বিকল্প।

২. ময়দা
ময়দা কোনো স্বাস্থ্যকর পুষ্টিগুণ বহন করে না এবং এতে ফাইবারও খুব কম থাকে। শরীরে এটি চিনির মতো কাজ করে এবং রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি করে। ময়দার বদলে রান্নাঘরে রাখুন মিলেট, গমের আটা, বেসন, বাদামের গুঁড়ো বা ওটসের গুঁড়ো।

৩. সাদা লবণ
পরিশোধিত সাদা লবণে খনিজের মাত্রা কম থাকে এবং এতে নানা ধরনের রাসায়নিক মেশানো থাকে। স্বাস্থ্যকর বিকল্প হিসেবে ব্যবহার করুন সৈন্ধব লবণ বা হিমালয়ান পিঙ্ক সল্ট। নিয়মিত এই ধরনের লবণ কম খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং হার্ট সুস্থ থাকে।

৪. সাদা তেল
পরিশোধিত সাদা তেল রাসায়নিক প্রক্রিয়ায় তৈরি হয় এবং শরীরে প্রদাহ ও অন্যান্য রোগের ঝুঁকি বাড়ায়। রান্নাঘরে রাখুন কোল্ড-প্রেস্‌ড সর্ষের তেল, বাদামের তেল, ঘি বা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। এই তেলগুলো শরীরে ভালো কোলেস্টেরল বজায় রাখতে সাহায্য করে।

৫. পালিশ করা সাদা চাল
পালিশ করা সাদা চাল চকচকে দেখানোর জন্য রাসায়নিক ব্যবহার করে তৈরি করা হয়। এতে গ্লাইসেমিক ইনডেক্স অনেক বেশি এবং কোনো পুষ্টিগুণ নেই। এর বদলে খাওয়ার জন্য রাখুন ঢেঁকি ছাটা চাল, লাল চাল, কালো চাল, ব্রাউন রাইস বা মিলেট।

এই ৫ ধরনের সাদা খাবার রান্নাঘর থেকে সরালে শরীর চাঙ্গা থাকবে, হার্ট সুস্থ থাকবে, কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে এবং ওজন নিয়ন্ত্রণে রাখা সহজ হবে। স্বাস্থ্যকর বিকল্প ব্যবহার করলে দৈনন্দিন খাদ্যও আরও পুষ্টিকর হবে এবং দীর্ঘমেয়াদি রোগের ঝুঁকি কমবে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G