গরমে প্রাণ জুড়াতে কাঁচা আমের শরবত, জেনে নিন সহজ রেসিপি

প্রকাশঃ এপ্রিল ২১, ২০২৬ সময়ঃ ৮:৪৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪৩ অপরাহ্ণ

গরমে শরীর ঠান্ডা ও সতেজ রাখার জন্য শরবতের বিকল্প খুব কমই আছে। আর সেই শরবত যদি হয় কাঁচা আম দিয়ে তৈরি, তাহলে স্বাদ যেমন বাড়ে, তেমনি শরীরেও এনে দেয় আরামদায়ক অনুভূতি। খুব সহজ কিছু উপকরণ ও অল্প সময়েই ঘরেই তৈরি করা যায় এই সুস্বাদু পানীয়।

কাঁচা আমের শরবত তৈরি করতে প্রয়োজন খুব বেশি কিছু নয়। সাধারণ রান্নাঘরের উপকরণ দিয়েই বানানো যায় এই জনপ্রিয় গরমকালীন পানীয়।

যা যা লাগবে

  • কাঁচা আম – ১টি
  • পুদিনা পাতা – ১ মুঠো
  • চিনি – ২-৩ টেবিল চামচ
  • বিট লবণ – আধা চা-চামচ
  • জিরা গুঁড়া – সামান্য পরিমাণ
  • ঠান্ডা পানি – প্রয়োজনমতো

যেভাবে তৈরি করবেন

প্রথমে কাঁচা আম ভালোভাবে ধুয়ে খোসাসহ সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ হয়ে গেলে আমের খোসা ছাড়িয়ে ভেতরের নরম অংশ বা পাল্প আলাদা করে নিতে হবে।

এরপর সেই আমের পাল্পের সঙ্গে পুদিনা পাতা, চিনি, বিট লবণ, জিরা গুঁড়া এবং ঠান্ডা পানি একসঙ্গে ব্লেন্ডারে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করতে হবে।

মিশ্রণটি একদম মসৃণ হয়ে গেলে একটি পরিবেশন গ্লাসে ঢেলে নিতে হবে। চাইলে এর সঙ্গে বরফ কুচি যোগ করে ঠান্ডা করে পরিবেশন করা যায়।

গরমে শরীরকে ঠান্ডা ও সতেজ রাখতে কাঁচা আমের এই শরবত একটি দারুণ ঘরোয়া ও সহজ সমাধান হতে পারে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G