হরমুজ প্রণালী থেকে ইসরায়েলি জাহাজ আটক করেছে ইরান

প্রকাশঃ এপ্রিল ২২, ২০২৬ সময়ঃ ১০:৫৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৫৭ অপরাহ্ণ
ইসরায়েলি জাহাজ এমএসসি ফ্রান্সিসকা

হরমুজ প্রণালীতে নৌচলাচল বিধি লঙ্ঘনের অভিযোগে দুটি জাহাজ জব্দ করার দাবি করেছে ইরান। আটক জাহাজগুলোকে দেশটির আঞ্চলিক জলসীমায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বুধবার (২২ এপ্রিল) ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর বরাতে তথ্যটি প্রকাশ করেছে Press TV।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়, জব্দ করা জাহাজ দুটি হলো এমএসসি ফ্রান্সিসকা এবং ইপামিনোদেস। সংস্থাটির দাবি অনুযায়ী, এগুলো ইসরায়েল সংশ্লিষ্ট পরিবহন কার্যক্রমে ব্যবহৃত হচ্ছিল। তাদের অভিযোগ, জাহাজ দুটি প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই চলাচল করছিল এবং একাধিকবার নৌচলাচল বিধি ভঙ্গ করেছে।

এছাড়া জাহাজ দুটি নেভিগেশন সিস্টেমে কারচুপি করে গোপনে হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করছিল বলেও দাবি করা হয়েছে, যা সামুদ্রিক নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করেছে আইআরজিসি।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জাহাজ দুটি শনাক্ত করে আটক করা হয় এবং পরে সেগুলো ইরানের আঞ্চলিক জলসীমায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে জাহাজগুলোর পণ্য ও নথিপত্র পরীক্ষা-নিরীক্ষা চলছে।

আইআরজিসি নৌবাহিনী সতর্ক করে জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলের ক্ষেত্রে ইরানের নির্ধারিত নিয়ম ভঙ্গের যেকোনো চেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে এবং এ ধরনের ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G