চাঁদে বিরল খনিজের সন্ধান পেল চীনা বিজ্ঞানীরা

প্রকাশঃ এপ্রিল ২৬, ২০২৬ সময়ঃ ১০:০১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:০১ অপরাহ্ণ

চাঁদের একটি উল্কাপিণ্ড বিশ্লেষণ করে নতুন ধরনের স্বচ্ছ ও ভঙ্গুর খনিজের অস্তিত্ব পেয়েছেন চীনা গবেষকরা। বর্ণহীন এই উপাদানটি ভবিষ্যতের এলইডি প্রযুক্তিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা।

চায়না জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী, চীন থেকে সংগৃহীত এক চন্দ্র উল্কাপিণ্ড পরীক্ষা করে ‘সেরিয়াম–ম্যাগনেশিয়াম চেঞ্জসাইট’ নামের এই বিরল খনিজটি শনাক্ত করা হয়েছে। মহাকাশ ভূতত্ত্বের ক্ষেত্রে এই আবিষ্কারকে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

গবেষণায় দেখা গেছে, খনিজটির মধ্যে রয়েছে অস্বাভাবিক ফ্লুরোসেন্স বা প্রতিপ্রভা বৈশিষ্ট্য। এর কণার আকার ১০ মাইক্রোমিটারেরও কম। ধারণা করা হচ্ছে, চাঁদের চরম তাপমাত্রা ও উচ্চ চাপের পরিবেশে দীর্ঘ সময় ধরে বিক্রিয়ার ফলে এটি তৈরি হয়েছে।

বিজ্ঞানীদের মতে, এই খনিজটি ভবিষ্যতে সাশ্রয়ী ও উচ্চ কার্যক্ষমতার এলইডি উৎপাদনে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। পাশাপাশি এর গঠন বিশ্লেষণ করে ইলেকট্রনিক ডিভাইসে ব্যবহৃত উপকরণের কার্যকারিতা আরও উন্নত করার সুযোগ পাওয়া যেতে পারে।

ইন্টারন্যাশনাল কমিশন অন নিউ মিনারেলস অ্যান্ড মিনারেল নেমসের মূল্যায়নে বলা হয়েছে, এর ফ্লুরোসেন্ট বৈশিষ্ট্য ভবিষ্যতের আলো প্রযুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বর্তমানে গবেষকরা চাঁদের পরিবেশে সেরিয়াম ও ম্যাগনেশিয়ামের পারস্পরিক বিক্রিয়া নিয়ে আরও গভীরভাবে কাজ করছেন। এতে চাঁদের গঠন প্রক্রিয়া সম্পর্কে নতুন তথ্য জানা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া, এই আবিষ্কার পৃথিবী ও চাঁদের ভূতাত্ত্বিক ইতিহাসের সম্পর্ক বুঝতে নতুন দিক উন্মোচন করতে পারে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G