আইসিসির শাস্তির মুখে বাংলাদেশের দুই ক্রিকেটার

প্রকাশঃ এপ্রিল ২৮, ২০২৬ সময়ঃ ৯:২১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:২১ অপরাহ্ণ

বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই সদস্য নাহিদা আক্তার ও শারমিন সুলতানা আচরণবিধি ভঙ্গের দায়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (ICC) শাস্তির মুখে পড়েছেন। এই দুই ক্রিকেটারকে ম্যাচ ফির ১০ শতাংশ করে জরিমানা করা হয়েছে।

রাজশাহীতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আচরণবিধির লেভেল-১ লঙ্ঘনের ঘটনায় তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেয় আইসিসি।

আইসিসির প্রকাশিত তথ্য অনুযায়ী, নাহিদা আক্তার আচরণবিধির ২.৫ ধারা ভঙ্গ করেছেন। এই ধারায় বলা হয়েছে, কোনো ব্যাটার আউট হওয়ার পর এমন কোনো ভাষা, অঙ্গভঙ্গি বা আচরণ করা যাবে না, যা প্রতিপক্ষকে অসম্মানজনক বার্তা দেয় বা উসকানিমূলক হিসেবে বিবেচিত হতে পারে।

অন্যদিকে শারমিন সুলতানার বিরুদ্ধে আচরণবিধির ২.৮ ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। এই ধারা মূলত আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশের সঙ্গে সম্পর্কিত।

ম্যাচ চলাকালে শ্রীলঙ্কার ইনিংসের ১৭তম ওভারে অধিনায়ক চামারি আতাপাত্তু আউট হলে নাহিদা তাকে সাজঘরের দিকে ইঙ্গিত করে বিদায় জানান। সেই ঘটনাই আইসিসির নজরে আসে।

এর আগে বাংলাদেশের ইনিংসের ১৬তম ওভারে এলবিডব্লিউ সিদ্ধান্তে আউট হওয়ার পর শারমিন ব্যাট দেখিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করেন এবং মাঠ ছাড়তেও কিছুটা দেরি করেন। তার এই আচরণও আচরণবিধি ভঙ্গ হিসেবে বিবেচিত হয়।

জরিমানার পাশাপাশি দুই ক্রিকেটারের শৃঙ্খলা রেকর্ডে একটি করে ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে। গত ২৪ মাসে এটি দুজনেরই প্রথম শাস্তিযোগ্য অপরাধ।

নাহিদা ও শারমিন দুজনই অভিযোগ স্বীকার করে নিয়েছেন এবং ম্যাচ রেফারি সুপ্রিয়া রানি দাসের দেওয়া শাস্তি মেনে নেওয়ায় এ ঘটনায় আর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G