পানিশূন্যতা পূরণে খাদ্যতালিকায় রাখুন এই ৮ ফল

প্রকাশঃ মে ১১, ২০২৬ সময়ঃ ৮:২২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২২ অপরাহ্ণ

সুস্থ থাকতে শরীরে পর্যাপ্ত পানির ভারসাম্য বজায় রাখা খুবই জরুরি। তবে অনেকেই নিয়মিত পর্যাপ্ত পানি পান করতে পারেন না। এমন পরিস্থিতিতে পানিসমৃদ্ধ ফল ও সবজি হতে পারে দারুণ বিকল্প। কিছু ফল শুধু শরীরের পানির ঘাটতিই পূরণ করে না, পাশাপাশি শক্তি জোগায়, হজমে সহায়তা করে এবং শরীরকে সতেজ রাখে।

নিয়মিত খাদ্যতালিকায় যেসব ফল রাখলে শরীর হাইড্রেটেড থাকবে—

তরমুজ

গরমের সময় শরীর ঠান্ডা ও সতেজ রাখতে তরমুজ বেশ কার্যকর। এতে প্রায় ৯২ শতাংশ পানি থাকে। পাশাপাশি পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম শরীরের তরলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় এটি শরীরের জন্যও উপকারী।

স্ট্রবেরি

স্ট্রবেরিতে প্রায় ৯১ শতাংশ পানি রয়েছে। ভিটামিন সি সমৃদ্ধ এই ফল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। এছাড়া এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।

বাঙ্গি

বাঙ্গিতে প্রায় ৯০ শতাংশ জলীয় উপাদান থাকে। এতে থাকা পটাশিয়াম ও ইলেক্ট্রোলাইট শরীরকে সতেজ রাখে। একই সঙ্গে বিটা-ক্যারোটিন ও ভিটামিন এ চোখের স্বাস্থ্যের জন্য উপকারী।

শসা

শসায় পানির পরিমাণ প্রায় ৯৫ শতাংশ, যা শরীর ঠান্ডা রাখতে ও পানিশূন্যতা কমাতে সাহায্য করে। এছাড়া এতে ভিটামিন কে ও অ্যান্টিঅক্সিডেন্টও রয়েছে।

কমলা

কমলায় প্রায় ৮৬ থেকে ৮৮ শতাংশ পানি থাকে। ভিটামিন সি সমৃদ্ধ হওয়ায় এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। প্রাকৃতিক চিনি শরীরে দ্রুত শক্তি ফেরাতেও সাহায্য করে।

আনারস

আনারসে প্রায় ৮৬ শতাংশ জলীয় উপাদান রয়েছে। এতে থাকা ব্রোমেলিন নামের এনজাইম হজমে সহায়তা করে এবং প্রদাহ কমাতে ভূমিকা রাখে। পাশাপাশি এতে ভিটামিন সি ও ম্যাঙ্গানিজও পাওয়া যায়।

পিচ

পিচ ফলে প্রায় ৮৯ শতাংশ পানি থাকে। ফাইবারসমৃদ্ধ এই ফল হজমে সহায়তা করে। এছাড়া এতে থাকা ভিটামিন এ ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক ভালো রাখতে সাহায্য করে।

কিউই

কিউই ফলে প্রায় ৮৩ থেকে ৮৫ শতাংশ পানি রয়েছে। ভিটামিন সি সমৃদ্ধ এই ফল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি কোলাজেন তৈরিতেও সহায়তা করে। এতে থাকা ফাইবার ও পটাশিয়াম হজমশক্তি উন্নত করতে সাহায্য করে।

বিশেষজ্ঞদের মতে, শুধু পানি নয়, পানিসমৃদ্ধ ফলও শরীরের পানির ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই গরমের দিনে খাদ্যতালিকায় এসব ফল রাখা উপকারী।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G