হরমুজ প্রণালি বন্ধ, বিকল্প জ্বালানির খোঁজে ভারত

প্রকাশঃ মে ২৩, ২০২৬ সময়ঃ ১০:২৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:২৬ অপরাহ্ণ

হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় অনিশ্চয়তার মধ্যে যুক্তরাষ্ট্র থেকে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি বাড়ানোর দিকে অগ্রসর হতে পারে ভারত। জ্বালানি বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলার–এর প্রধান বিশ্লেষক সুমিত রিতোলিয়া কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ভারতকে অতিরিক্ত তেল ও গ্যাস সরবরাহের সক্ষমতা রাখলেও মধ্যপ্রাচ্যের বর্তমান বৃহৎ সরবরাহ পুরোপুরি অন্য উৎস দিয়ে প্রতিস্থাপন করা কঠিন। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে রাশিয়া থেকেও ভারতের তেল আমদানির প্রবণতা বৃদ্ধি পেয়েছে।

এদিকে জ্বালানি ও প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের আলোচনার অংশ হিসেবে বর্তমানে ভারত সফরে রয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ধারণা করা হচ্ছে, এই সফরে দুই দেশের মধ্যে জ্বালানি খাতে নতুন সম্ভাব্য সমঝোতা নিয়েও আলোচনা হতে পারে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G