আম খাওয়ার আগে পানিতে ভিজিয়ে রাখা কেন জরুরি?

প্রকাশঃ জুন ৮, ২০২৬ সময়ঃ ১১:০১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:০১ অপরাহ্ণ

গ্রীষ্ম এলেই বাজারে দেখা মেলে হিমসাগরসহ নানা জাতের রসালো আমের। অনেকেই দিনের বিভিন্ন সময় এই ফল খেতে পছন্দ করেন। তবে বিশেষজ্ঞদের মতে, আম কাটার আগে কিছু সময় পানিতে ভিজিয়ে রাখা স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে।

ভারতীয় একাধিক স্বাস্থ্যবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, শুধু পানি দিয়ে ধুয়ে নিলেই আম পুরোপুরি পরিষ্কার হয় না। চাষের সময় ফলন ভালো রাখতে বিভিন্ন ধরনের সার ও কীটনাশক ব্যবহার করা হয়, যার কিছু অংশ আমের খোসায় লেগে থাকতে পারে। কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখলে এসব রাসায়নিকের প্রভাব অনেকটাই কমানো সম্ভব হয়।

এছাড়া আমের খোসায় ফাইটিক অ্যাসিড নামে একটি অ্যান্টি-নিউট্রিয়েন্ট থাকতে পারে। এই উপাদান শরীরে কিছু ভিটামিন ও খনিজ শোষণে বাধা সৃষ্টি করে বলে মনে করেন বিশেষজ্ঞরা। আম পানিতে ভিজিয়ে রাখলে এ ধরনের উপাদানের পরিমাণ কিছুটা কমে যেতে পারে, ফলে শরীর সহজে পুষ্টি গ্রহণ করতে পারে।

অনেকের ক্ষেত্রে বেশি আম খেলে শরীর গরম লাগা, অস্বস্তি কিংবা হজমের সমস্যা দেখা দেয়। ধারণা করা হয়, পানিতে ভিজিয়ে রাখলে এ ধরনের সমস্যার ঝুঁকিও কিছুটা কমতে পারে।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আমের বোঁটা থেকে বের হওয়া আঠালো কষ। এই কষ ত্বক বা ঠোঁটে লাগলে চুলকানি, জ্বালাপোড়া কিংবা র‍্যাশ হতে পারে। কারও কারও গলাতেও অস্বস্তি তৈরি হয়। তাই আম কিছু সময় পানিতে রাখলে কষ সহজে দূর হয়ে যায়।

বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, আম খাওয়ার আগে অন্তত ৩০ মিনিট থেকে ২ ঘণ্টা পর্যন্ত স্বাভাবিক তাপমাত্রার পানিতে ভিজিয়ে রাখা ভালো। খুব বেশি গরম বা ঠান্ডা পানি ব্যবহার না করাই উত্তম।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G