ফখরুলসহ ২৯ জনের চার্জ গঠন

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৫, ২০১৫ সময়ঃ ৩:১০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৩০ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম

fokrul 350গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় রমনা থানায় দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জ গঠন শুনানির জন্য আগামী ৩০ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।

রোববার আদালতে মামলার আসামিরা হাজির না হওয়ায় মহানগর হাকিম আলী মাসুদ শেখ আসামি পক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে এদিন ধার্য করেন।

২০১৩ সালের ২ মার্চ রমনা থানার শান্তিবাগ এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এ মামলাটি দায়ের করে পুলিশ।

২০১৪ সালের ১৪ মে রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আশফাক গাজী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলসহ ২৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

প্রতিক্ষণ/এডি/রবি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G