ঘরেই তৈরি করুন মজাদার চিকেন টিকিয়া, জেনে নিন সহজ রেসিপি

প্রকাশঃ জুন ১৭, ২০২৬ সময়ঃ ১০:২৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:২৮ অপরাহ্ণ

মুরগির মাংস দিয়ে নানা ধরনের সুস্বাদু খাবার তৈরি করা যায়। এর মধ্যে চিকেন টিকিয়া অনেকেরই পছন্দের একটি পদ। নরম ও মশলাদার এই খাবারটি সসের সঙ্গে যেমন ভালো লাগে, তেমনি পোলাও, খিচুড়ি বা বিরিয়ানির সঙ্গেও দারুণ মানিয়ে যায়। অতিথি আপ্যায়ন, পারিবারিক আয়োজন কিংবা বিকেলের নাস্তায় সহজেই রাখতে পারেন এই মুখরোচক পদটি।

প্রয়োজনীয় উপকরণ

  • মুরগির মাংসের কিমা — ৫০০ গ্রাম
  • সেদ্ধ বুটের ডাল — ১ কাপ
  • পেঁয়াজ কুচি — আধা কাপ
  • আদা-রসুন বাটা — ২ চা চামচ
  • কাঁচা মরিচ কুচি — স্বাদ অনুযায়ী
  • গরম মসলার গুঁড়া — পরিমাণমতো
  • ডিম — ১টি
  • লবণ — স্বাদমতো
  • ভাজার জন্য তেল — প্রয়োজন অনুযায়ী

প্রস্তুত প্রণালি

প্রথমে মুরগির কিমা ও সেদ্ধ বুটের ডাল একসঙ্গে ব্লেন্ড করে মসৃণ মিশ্রণ তৈরি করুন। এরপর এতে পেঁয়াজ কুচি, আদা-রসুন বাটা, কাঁচা মরিচ, গরম মসলার গুঁড়া এবং লবণ যোগ করে ভালোভাবে মেশান।

সব উপকরণ একত্রে মিশে গেলে ডিম ফেটে দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নিন। এরপর হাত দিয়ে ছোট ছোট গোল বা চ্যাপ্টা টিকিয়ার আকৃতি তৈরি করুন।

একটি ফ্রাইপ্যানে তেল গরম করে মাঝারি থেকে কম আঁচে টিকিয়াগুলো ভাজুন। দুই পাশ সমানভাবে সোনালি রং ধারণ করলে তুলে নিন।

গরম গরম চিকেন টিকিয়া টমেটো সস, চিলি সস বা পছন্দের যেকোনো ডিপের সঙ্গে পরিবেশন করুন। চাইলে এটি ভাত, পোলাও কিংবা খিচুড়ির সঙ্গেও পরিবেশন করা যেতে পারে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G