ঘরেই তৈরি করুন মজাদার সাবুদানার ক্ষীর, জেনে নিন সহজ রেসিপি

প্রকাশঃ জুন ২২, ২০২৬ সময়ঃ ১০:৪৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৪৩ অপরাহ্ণ

সহজলভ্য উপকরণ দিয়ে তৈরি করা যায় এমন সুস্বাদু ডেজার্টগুলোর মধ্যে সাবুদানার ক্ষীর অন্যতম। অনেকেই সাবুদানাকে শুধু অসুস্থ মানুষের খাবার বলে মনে করেন। তবে সঠিক উপায়ে রান্না করলে এটি দিয়ে তৈরি করা যায় দারুণ স্বাদের নানা পদ। বিশেষ করে সাবুদানার ক্ষীর স্বাদ ও পুষ্টিগুণে ভরপুর একটি জনপ্রিয় ডেজার্ট।

প্রয়োজনীয় উপকরণ

  • সাবুদানা – ১০০ গ্রাম
  • দুধ – আধা লিটার
  • গুড় – স্বাদ অনুযায়ী
  • এলাচ – ২টি
  • তেজপাতা – ১টি
  • কাজুবাদাম – পরিমাণমতো
  • কিশমিশ – পরিমাণমতো
  • আমন্ড ও চেরি – সাজানোর জন্য

প্রস্তুত প্রণালি

প্রথমে একটি পাত্রে দুধ নিয়ে মাঝারি আঁচে জ্বাল দিন এবং কিছুটা ঘন করে নিন। এরপর দুধের মধ্যে এলাচ ও তেজপাতা যোগ করুন, যাতে সুন্দর সুগন্ধ আসে।

অন্যদিকে সাবুদানা পরিষ্কার পানিতে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। এরপর তা দুধের মধ্যে দিয়ে ক্রমাগত নেড়ে রান্না করুন, যাতে দলা না বাঁধে।

একটি আলাদা পাত্রে গুড়ের সঙ্গে অল্প পানি মিশিয়ে জ্বাল দিন। গুড় সম্পূর্ণ গলে গেলে সেই মিশ্রণ দুধ ও সাবুদানার সঙ্গে মিশিয়ে দিন। এবার কম আঁচে আরও কয়েক মিনিট রান্না করুন।

ক্ষীর ঘন হয়ে এলে চুলা বন্ধ করে কিশমিশ ও কাজুবাদাম ছড়িয়ে দিন। পরিবেশনের আগে আমন্ড ও চেরি দিয়ে সাজিয়ে নিলে স্বাদ ও সৌন্দর্য দুটোই বাড়বে।

ঠান্ডা বা গরম, দুইভাবেই পরিবেশন করা যায় সুস্বাদু সাবুদানার ক্ষীর।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G