ঘরে থাকা উপকরণেই বানিয়ে ফেলুন লোভনীয় ডিমের পরোটা

প্রকাশঃ জুন ২৪, ২০২৬ সময়ঃ ১০:৫৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৫৭ অপরাহ্ণ

দিনের শুরুতে পুষ্টিকর নাশতা কিংবা বিকেলের হালকা খাবার হিসেবে ডিমের পরোটা বেশ জনপ্রিয়। সহজলভ্য কয়েকটি উপকরণ দিয়ে খুব কম সময়েই তৈরি করা যায় এই খাবার। ডিমের পুষ্টিগুণ এবং পরোটার স্বাদ একসঙ্গে মিলে এটি যেমন সুস্বাদু, তেমনি পেট ভরানোও। শিশুদের টিফিন থেকে শুরু করে পরিবারের সবার জন্যই এটি হতে পারে দারুণ একটি খাবার।

প্রয়োজনীয় উপকরণ

  • ময়দা ২ কাপ
  • ডিম ২টি
  • পেঁয়াজ কুচি ২ চা চামচ
  • কাঁচামরিচ কুচি ২ চা চামচ
  • লবণ স্বাদমতো
  • তেল বা ঘি পরিমাণমতো

প্রস্তুত প্রণালি

প্রথমে পেঁয়াজ ও কাঁচামরিচ পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিন। এরপর একটি বাটিতে ডিম ভেঙে ভালোভাবে ফেটিয়ে রাখুন।

এবার একটি বড় পাত্রে ময়দা, ফেটানো ডিম, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এবং লবণ একসঙ্গে মিশিয়ে নিন। প্রয়োজন হলে অল্প পানি ব্যবহার করে শক্ত ধরনের একটি ডো তৈরি করুন।

ডো প্রস্তুত হয়ে গেলে কিছুক্ষণ রেখে দিন। এরপর সমান আকারে কয়েকটি লেচি তৈরি করে পরোটার মতো বেলে নিন।

চুলায় একটি তাওয়া বা কড়াই গরম করে তেল কিংবা ঘি দিন। তারপর পরোটাগুলো একে একে দিয়ে দুই পাশ সোনালি রং হওয়া পর্যন্ত ভেজে নিন।

পরোটা তৈরি হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন। চাইলে সস, আচার বা সবজি ভাজির সঙ্গে পরিবেশন করে স্বাদ আরও বাড়িয়ে নিতে পারেন।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G