ফের আলোচনায় ঘানার সেই তান্ত্রিক, এবার আর্জেন্টিনাকে নিয়ে দিলেন দুঃসংবাদ

প্রকাশঃ জুন ৩০, ২০২৬ সময়ঃ ১১:০১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:০১ অপরাহ্ণ

ইংল্যান্ডের বিপক্ষে ঘানার ম্যাচকে ঘিরে ‘কালো জাদু’র দাবি করে বিশ্বজুড়ে আলোচনায় আসা ঘানার স্বঘোষিত তান্ত্রিক নানা কিয়াঙ্কু বোন্সাম আবারও নতুন ভবিষ্যদ্বাণী করেছেন। এবার তার দাবি, বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে চমক দেখাবে কেপ ভার্দে।

এর আগে ইংল্যান্ড-ঘানা ম্যাচের আগে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি স্টার-কে দেওয়া এক সাক্ষাৎকারে বোন্সাম বলেছিলেন, তিনি ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের ওপর ‘কালো জাদু’ প্রয়োগ করেছেন। তার দাবি ছিল, এর প্রভাবে কেন ওই ম্যাচে গোল করতে পারবেন না। ম্যাচে কেন সত্যিই গোল করতে ব্যর্থ হন এবং প্রথমার্ধে ইংল্যান্ড লক্ষ্যে কোনো শটও নিতে পারেনি। শেষ পর্যন্ত ম্যাচটি ড্রয়ে শেষ হয়। এরপর থেকেই বোন্সামের মন্তব্য নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

সম্প্রতি দেওয়া আরেক সাক্ষাৎকারে বোন্সাম এবার আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ নিয়ে নিজের পূর্বাভাস প্রকাশ করেছেন। তার ভাষ্য, শক্তিশালী আর্জেন্টিনাকে হারিয়ে টুর্নামেন্টে বড় অঘটন ঘটাবে আফ্রিকার প্রতিনিধি কেপ ভার্দে। তবে এ ম্যাচে তিনি কোনো ধরনের অতিপ্রাকৃত শক্তি বা ‘কালো জাদু’ ব্যবহার করবেন কি না, সে বিষয়ে কিছু বলেননি।

বাংলাদেশ সময় আগামী ৪ জুলাই ভোর ৪টায় মায়ামির স্টেডিয়ামে রাউন্ড অব ৩২-এর ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দে।

বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়েই নজর কাড়ছে কেপ ভার্দে। দলটি এখন পর্যন্ত নিজেদের শক্তিশালী রক্ষণভাগ ও গোলরক্ষকের পারফরম্যান্সে প্রশংসা কুড়িয়েছে। গ্রুপ পর্বে স্পেন ও সৌদি আরবের বিপক্ষে গোলশূন্য ড্র করার পাশাপাশি উরুগুয়ের সঙ্গে ২-২ গোলে সমতা করে তিন ম্যাচে তিন পয়েন্ট সংগ্রহ করে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করে।

এবার আর্জেন্টিনার বিপক্ষে ইতিহাস গড়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে আফ্রিকার দলটি। অন্যদিকে শিরোপাধারী আর্জেন্টিনা নিজেদের ফেবারিটের মর্যাদা ধরে রেখে শেষ ষোলোয় জায়গা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে খেলবে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G