আসছে পূর্ণ সূর্যগ্রহণ, বিশ্বের যেসব অঞ্চল থেকে দেখা যাবে বিরল এই দৃশ্য

প্রকাশঃ জুলাই ৪, ২০২৬ সময়ঃ ৯:৫৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৫৭ অপরাহ্ণ

দুই বছরের বিরতির পর আবারও আকাশে দেখা দিতে যাচ্ছে পূর্ণ সূর্যগ্রহণ। এ সময় চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলায় পৃথিবীর নির্দিষ্ট কিছু এলাকায় দিনের আলো সাময়িকভাবে অন্ধকারে পরিণত হবে। জ্যোতির্বিজ্ঞানে আগ্রহীদের জন্য এটি হতে যাচ্ছে বছরের অন্যতম গুরুত্বপূর্ণ মহাজাগতিক ঘটনা।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য অনুযায়ী, আগামী ১২ আগস্ট এই পূর্ণ সূর্যগ্রহণ ঘটবে। গ্রহণের সময় চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝামাঝি অবস্থান নেবে, যার ফলে পৃথিবীর কিছু অঞ্চল থেকে সূর্য সম্পূর্ণরূপে আড়াল হয়ে যাবে। কয়েক মুহূর্তের জন্য সেখানে দিনের বেলাতেই রাতের মতো পরিবেশ তৈরি হবে।

বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী, এবারের পূর্ণ সূর্যগ্রহণের ছায়াপথের দৈর্ঘ্য হবে প্রায় ৮ হাজার ৩০০ কিলোমিটার। এই পথ আর্কটিক অঞ্চলের উপকূল থেকে শুরু হয়ে উত্তর মেরুর নিকটবর্তী এলাকা অতিক্রম করে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, পর্তুগাল এবং স্পেনের উত্তরাংশের ওপর দিয়ে বিস্তৃত হবে। এসব অঞ্চলে প্রায় ২০ সেকেন্ড থেকে দুই মিনিটেরও বেশি সময় সূর্য পুরোপুরি চাঁদের আড়ালে থাকবে।

এ ছাড়া ইউরোপ, আফ্রিকা ও উত্তর আমেরিকার বিস্তীর্ণ এলাকায় আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। সেখানে সূর্যের একটি অংশ চাঁদ ঢেকে রাখলেও বাকি অংশ দৃশ্যমান থাকবে। আবহাওয়া পরিষ্কার থাকলে গ্রহণটি স্পষ্টভাবে দেখা সম্ভব হবে বলে মনে করছেন জ্যোতির্বিজ্ঞানীরা।

এর আগে সর্বশেষ পূর্ণ সূর্যগ্রহণ হয়েছিল ২০২৪ সালের ৮ এপ্রিল। সেই গ্রহণ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোসহ উত্তর ও মধ্য আমেরিকার বিভিন্ন অঞ্চল থেকে দেখা গিয়েছিল এবং তা ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছিল।

ইউরোপের মূল ভূখণ্ড থেকে সর্বশেষ পূর্ণ সূর্যগ্রহণ দেখা যায় ২০০৬ সালে। অন্যদিকে স্পেনের মূল ভূখণ্ডে এমন বিরল দৃশ্য শেষবার দেখা গিয়েছিল ১৯০৫ সালে। ফলে দীর্ঘ প্রায় ১২০ বছর পর দেশটির মানুষ আবারও পূর্ণ সূর্যগ্রহণ প্রত্যক্ষ করার সুযোগ পাচ্ছেন, যা জ্যোতির্বিজ্ঞানের ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G