সারারাত জিরো ওয়াটের বাল্ব জ্বালালে মাসে কত টাকা বিদ্যুৎ বিল বাড়তে পারে?

প্রকাশঃ জুলাই ৯, ২০২৬ সময়ঃ ১০:৪১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৪১ অপরাহ্ণ

রাতে ঘুমানোর সময় অনেকেই ঘরের এক কোণে মৃদু আলো রাখার জন্য জিরো ওয়াটের বাল্ব জ্বালিয়ে রাখেন। বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি বা অন্ধকারে অস্বস্তি বোধ করেন এমন পরিবারের সদস্যদের সুবিধার জন্য এটি বেশ প্রচলিত। তবে অনেকের মনেই প্রশ্ন থাকে, এই বাল্ব কি সত্যিই বিদ্যুৎ খরচ করে না? আর সারারাত জ্বালিয়ে রাখলে মাস শেষে বিদ্যুৎ বিলে কতটা প্রভাব পড়ে?

জিরো ওয়াট নাম হলেও বিদ্যুৎ ব্যবহার হয়

‘জিরো ওয়াট’ নাম শুনে অনেকেই মনে করেন, এই ধরনের বাল্বে কোনো বিদ্যুৎ খরচ হয় না। বাস্তবে এমন ধারণা সঠিক নয়। আলো জ্বালানোর জন্য প্রতিটি বৈদ্যুতিক বাল্বকেই বিদ্যুৎ ব্যবহার করতে হয়। ‘জিরো ওয়াট’ নামটি মূলত প্রচলিত একটি ধারণা, এর অর্থ বিদ্যুৎ খরচ শূন্য নয়।

আগের দিনে ব্যবহৃত কিছু অ্যানালগ বিদ্যুৎ মিটার খুব কম বিদ্যুৎ খরচ নির্ভুলভাবে গণনা করতে পারত না। ফলে কম ক্ষমতার এসব বাল্বের ব্যবহার অনেক সময় মিটারে ধরা পড়ত না। সেই কারণেই ‘জিরো ওয়াট’ নামটি মানুষের মুখে মুখে প্রচলিত হয়ে যায়।

মাসে কত ইউনিট বিদ্যুৎ খরচ হতে পারে?

যদি একটি প্রচলিত নাইট বাল্ব ১০ থেকে ১৫ ওয়াট বিদ্যুৎ ব্যবহার করে এবং প্রতিদিন গড়ে ১০ ঘণ্টা জ্বলে, তাহলে দৈনিক বিদ্যুৎ খরচ হবে প্রায় ০.১০ থেকে ০.১৫ ইউনিট।

সে হিসাবে ৩০ দিনে মোট খরচ দাঁড়াতে পারে প্রায় ৩ থেকে ৪.৫ ইউনিট বিদ্যুৎ। প্রতি ইউনিট বিদ্যুতের দাম যদি ১০ টাকা ধরা হয়, তাহলে মাসে অতিরিক্ত প্রায় ৩০ থেকে ৪৫ টাকা বিল আসতে পারে। অর্থাৎ খরচ খুব বেশি না হলেও এটি মোটেও শূন্য নয়।

ডিজিটাল মিটারে সব হিসাব যুক্ত হয়

বর্তমানে অধিকাংশ বাড়িতে ডিজিটাল বিদ্যুৎ মিটার ব্যবহৃত হচ্ছে। এসব মিটার অল্প পরিমাণ বিদ্যুৎ ব্যবহারের হিসাবও নির্ভুলভাবে রেকর্ড করতে পারে। ফলে সারারাত জিরো ওয়াটের বাল্ব জ্বালিয়ে রাখলে তার বিদ্যুৎ খরচ এখন বিলের সঙ্গে যুক্ত হওয়াই স্বাভাবিক।

বিদ্যুৎ সাশ্রয়ে ভালো বিকল্প

যারা রাতে শুধু হালকা আলো রাখতে চান, তারা চাইলে কম বিদ্যুৎ খরচের এলইডি নাইট লাইট ব্যবহার করতে পারেন। বাজারে পাওয়া অনেক এলইডি নাইট ল্যাম্প মাত্র ০.৫ থেকে ১ ওয়াট বিদ্যুৎ ব্যবহার করেই প্রয়োজনীয় আলো দেয়। ফলে একই ধরনের সুবিধা পাওয়া যায়, কিন্তু বিদ্যুৎ খরচ হয় আরও কম।

প্রতি / এডি / শাআ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

July 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G