ছয় বছর ধরে ট্রেনযাত্রীদের বিনামূল্যে পানি বিতরণ, সম্মাননা ও সহায়তা পেলেন মুন্নু শেখ

প্রকাশঃ জুলাই ১০, ২০২৬ সময়ঃ ৮:১৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১৫ অপরাহ্ণ

রাজবাড়ীর কালুখালী রেলওয়ে স্টেশনে দীর্ঘ ছয় বছর ধরে তৃষ্ণার্ত ট্রেনযাত্রীদের বিনামূল্যে পানি পান করিয়ে আসা মুন্নু শেখের মানবিক উদ্যোগকে স্বীকৃতি দিয়েছে উপজেলা প্রশাসন। তার এই নিঃস্বার্থ সেবার জন্য তাকে সম্মাননা এবং আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাহ উদ্দিন নিজ কার্যালয়ে মুন্নু শেখের হাতে সম্মাননা স্মারক ও আর্থিক সহায়তার অর্থ তুলে দেন।

জানা গেছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মুন্নু শেখের মানবিক কর্মকাণ্ডের বিভিন্ন ছবি ও ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। বিষয়টি প্রশাসনের নজরে এলে তার ব্যতিক্রমী উদ্যোগের স্বীকৃতি হিসেবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই সম্মাননা দেওয়া হয়।

মুন্নু শেখ রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের পশ্চিম রতনদিয়া গ্রামের বাসিন্দা। তিনি মোবারক শেখের ছেলে। প্রতিদিন দুপুরের দিকে কালুখালী রেলওয়ে স্টেশনে হাতে বালতি ও ঠান্ডা পানিভর্তি বোতল নিয়ে উপস্থিত হন তিনি। ট্রেন স্টেশনে থামলেই কোনো ধরনের পারিশ্রমিক বা প্রাতিষ্ঠানিক সহায়তা ছাড়াই যাত্রীদের হাতে তুলে দেন এক বোতল করে পানি।

তার এই স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের কাছে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। ব্যক্তিগত উদ্যোগে বছরের পর বছর ধরে তিনি যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন, তা অনেকের কাছেই মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। যদিও এই কাজের পেছনে রয়েছে তার জীবনের একটি বেদনাদায়ক অভিজ্ঞতা, যা তাকে এমন উদ্যোগ নিতে অনুপ্রাণিত করেছে।

কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন বলেন, মুন্নু শেখ নিঃস্বার্থভাবে মানুষের সেবা করে সমাজে একটি ইতিবাচক উদাহরণ সৃষ্টি করেছেন। তার এই মানবিক কর্মকাণ্ডের প্রতি সম্মান জানাতেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা ও সম্মাননা দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সমাজের সামর্থ্যবান ব্যক্তিরাও এগিয়ে এলে মুন্নু শেখ ভবিষ্যতেও আরও বিস্তৃত পরিসরে এই মানবিক কার্যক্রম চালিয়ে যেতে পারবেন।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G