বন্যায় ভেসে গেল সাপের খামার, ছড়িয়ে পড়েছে ৯০০টির বেশি বিষধর সাপ

প্রকাশঃ জুলাই ১৪, ২০২৬ সময়ঃ ১০:২৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:২৫ অপরাহ্ণ

চীনের দক্ষিণাঞ্চলের গুয়াংজি ঝুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের হেংঝৌ শহরের একটি গ্রামে ভয়াবহ বন্যায় একটি সাপের খামার পানির নিচে তলিয়ে গেছে। এ ঘটনায় খামার থেকে আনুমানিক ৮০০ থেকে ৯০০টি সাপ বেরিয়ে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে। পালিয়ে যাওয়া সাপগুলোর মধ্যে বিষধর গোখরাও রয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিজিটিএন জানায়, সাম্প্রতিক টাইফুনের প্রভাবে গুয়াংজি অঞ্চলে কয়েক দিন ধরে টানা ভারী বৃষ্টিপাত হচ্ছে। অতিবৃষ্টির কারণে হেংঝৌ এলাকার একাধিক জলাধারে পানির চাপ বেড়ে যায় এবং লিউলান ও ইউনবিয়াও জলাধারের বাঁধ ক্ষতিগ্রস্ত হলে নিচু এলাকা প্লাবিত হয়। এতে দেংওয়েই গ্রামের সাপের খামারটি বন্যার পানিতে ডুবে যায়।

স্থানীয় বাসিন্দাদের ধারণ করা ভিডিও এবং বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ৬ জুলাই বন্যার পানি খামারে ঢুকে পড়ার পর শত শত সাপ আশপাশের বসতবাড়ি, রাস্তা ও খোলা এলাকায় ছড়িয়ে পড়ে। গ্রাম কমিটির প্রধান উ ঝি জানান, সাপের কামড়ে অন্তত একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

স্থানীয় খামারিদের ভাষ্য অনুযায়ী, ওই এলাকার খামারগুলোতে সাধারণত গোখরা, কিং র‍্যাট স্নেক ও জলসাপ পালন করা হয়। এর মধ্যে গোখরা সবচেয়ে বিষধর হওয়ায় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। তবে প্রাণিবিশেষজ্ঞদের মতে, দীর্ঘ সময় বন্যার পানিতে আটকে থাকলে কিংবা উপযুক্ত পরিবেশের অভাবে অনেক সাপ বেঁচে থাকতে নাও পারে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে হেংঝৌ জরুরি ব্যবস্থাপনা ব্যুরো উদ্ধারকারী দল মোতায়েন করেছে। পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবীরাও বাড়ি বাড়ি গিয়ে সাপ উদ্ধার ও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ করছেন। প্রশাসনের পক্ষ থেকে বাসিন্দাদের অপ্রয়োজনীয়ভাবে বাইরে না যাওয়া এবং কোথাও সাপ দেখা গেলে নিজে ধরার চেষ্টা না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।

প্রতি / এডি / শাআ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

July 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G