সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল নিষিদ্ধ, ইউএনওর নির্দেশ

প্রকাশঃ জুলাই ২৯, ২০২৬ সময়ঃ ৭:৫৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৫৪ অপরাহ্ণ

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে একটি পরিপত্র জারি করে উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের কাছে পাঠানো হয়েছে। নির্দেশনা অমান্য করলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও এতে উল্লেখ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষ ২৬ জুলাই এ পরিপত্র জারি করেন। শিক্ষার্থীদের পাঠে মনোযোগ বৃদ্ধি, শ্রেণিকক্ষের শৃঙ্খলা বজায় রাখা এবং মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার কমাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।

পরিপত্রে বলা হয়েছে, শিক্ষার্থীদের মধ্যে মোবাইল ফোনের প্রতি আসক্তি উদ্বেগজনকভাবে বাড়ছে। এর ফলে তাদের পড়াশোনা, মনোযোগ এবং শিক্ষার পরিবেশ নেতিবাচকভাবে প্রভাবিত হচ্ছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়েছে, পাঠদান চলাকালে শিক্ষকদের অপ্রয়োজনীয় মোবাইল ব্যবহারও শ্রেণিকক্ষের স্বাভাবিক পরিবেশে প্রভাব ফেলে। তাই ক্লাস চলাকালে শিক্ষকদেরও মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

পরিপত্র অনুযায়ী, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে নির্দেশনাগুলো বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G