এবার অ্যাপেল আনবে ‘অ্যাপেল কার’

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৬, ২০১৫ সময়ঃ ১১:১২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:১২ পূর্বাহ্ণ

আইটি প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

appel-car-600x330আইফোন, আইওয়াচ, আইপ্যাড, ম্যাকবুকের পর এবার অ্যাপেলের নিশানায় এবার ‘অ্যাপেল কার’। গাড়িটির কী নাম হবে তা এখনও ঘোষণা করেনি এই বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থাটি।

ওয়ালস্ট্রিট জার্নালের তরফে শুক্রবার দাবি করা হয়েছে যে, একটি স্বয়ংক্রিয় গাড়ি বাজারে আনার পরিকল্পনা করেছে অ্যাপেল। ওই পত্রিকার আরও দাবি, গাড়িটি দেখতে অনেকটা ছোটখাটো ভ্যানের মতো। তবে গাড়িটির দাম কত হতে পারে, সেসম্পর্কে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি।

কিছু দিন আগেই মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থাটি ‘কার প্লে’ ব্যবস্থা এনেছে। যেখানে গাড়ির চালক অ্যাপেল ‘কার প্লে’ সফটওয়্যারের মাধ্যমে তাঁদের আইফোনে হাত না দিয়েও ফোন কল, ভয়েস কল, মেসেজিংয়ের মতো কাজগুলি অনায়াসে করতে পারবেন। -ওয়েবসাইট

প্রতিক্ষণ/এডি/জয়

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G