ইজি ফ্যাশনে ৬০০ পদে কর্মী নিয়োগ, মাসিক বেতন ১৪ হাজার

প্রকাশঃ অক্টোবর ৩০, ২০২৬ সময়ঃ ৭:৪৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৪৮ অপরাহ্ণ

দেশের পোশাক প্রস্তুত ও বিপণনকারী প্রতিষ্ঠান ইজি ফ্যাশন লিমিটেডে চাকরির সুযোগ তৈরি হয়েছে। প্রতিষ্ঠানটি চুক্তিভিত্তিক সেলসম্যান পদে ৬০০ জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ পদে আবেদন করতে পারবেন এইচএসসি বা সমমানের শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন পুরুষ প্রার্থীরা। আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন গ্রহণ চলবে আগামী ৬ নভেম্বর পর্যন্ত।

নিয়োগের বিস্তারিত তথ্য

  • প্রতিষ্ঠানের নাম: ইজি ফ্যাশন লিমিটেড
  • পদের নাম: সেলসম্যান (চুক্তিভিত্তিক)
  • মোট পদ: ৬০০টি
  • শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান বা শিক্ষা বোর্ড থেকে এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  • বয়স: ১৮ থেকে ২৮ বছর।
  • উচ্চতা: কমপক্ষে ৫ ফুট ৫ ইঞ্চি।
  • আবেদনের যোগ্যতা: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

প্রার্থীদের পণ্য বিক্রির কাজে দক্ষতা থাকতে হবে। পাশাপাশি ফ্যাশনের সাম্প্রতিক ধারা সম্পর্কে ধারণা, শোরুমের পণ্য আকর্ষণীয়ভাবে সাজানো এবং পরিচ্ছন্নতা বজায় রাখার মানসিকতা থাকতে হবে। শোরুম খোলা থেকে বন্ধ হওয়া পর্যন্ত দায়িত্ব পালনের আগ্রহও প্রয়োজন।

কাজের দায়িত্ব

নিয়োগপ্রাপ্তদের শোরুমের নির্ধারিত দৈনিক বিক্রয় লক্ষ্যমাত্রা পূরণে কাজ করতে হবে। একই সঙ্গে নতুন ক্রেতা খুঁজে বের করা, বিক্রির সম্ভাবনা বাড়ানো এবং শোরুমের পণ্য সুন্দরভাবে প্রদর্শনের দায়িত্ব পালন করতে হবে। পণ্যের সঠিক বিন্যাস ও শোরুমের সার্বিক পরিবেশ গুছিয়ে রাখাও কাজের অংশ।

চাকরির মেয়াদ

এটি স্থায়ী নিয়োগ নয়, বরং চুক্তিভিত্তিক চাকরি। নিয়োগপ্রাপ্তদের চুক্তির মেয়াদ যোগদানের দিন থেকে শুরু হয়ে ২০২৭ সালের ঈদুল ফিতরের চাঁদ রাত পর্যন্ত কার্যকর থাকবে।

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা

নিয়োগপ্রাপ্ত কর্মীদের মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ১৪ হাজার টাকা। এ ছাড়া মাসিক বিক্রির পারফরম্যান্সের ভিত্তিতে ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত সেলস ইনসেনটিভ পাওয়ার সুযোগ রয়েছে।

ঢাকার বাইরে প্রতিষ্ঠানের যেসব শাখায় কর্মীদের নিয়োগ দেওয়া হবে, সেখানে আবাসনের ব্যবস্থাও করবে কর্তৃপক্ষ।

কর্মস্থল ও আবেদনের শেষ সময়

নিয়োগপ্রাপ্তদের বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার জন্য প্রস্তুত থাকতে হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ৬ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।

আবেদন করবেন যেভাবে

নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ বিবরণ, আবেদনসংক্রান্ত নির্দেশনা এবং অনলাইনে আবেদন করতে নিচের লিংকে প্রবেশ করুন।

আগ্রহী প্রার্থীরা চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে  এখানে ক্লিক করুন। 

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

20G