যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি পেয়েছেন অবৈধ মাদকদ্রব্য কেনা-বেচার সাইট সিল্ক রোডের প্রতিষ্ঠাতা রস আলব্রিখ। এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে; ৩১ বছর বয়সী রোসকে মাদক দ্রব্য পাচার, অর্থ পাচার ও কম্পিউটার হ্যাকিং অভিযোগেও দোষী সাব্যস্ত করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, ডার্কওয়েবে লুকিয়ে রাখা রোসের অনৈতিক ওয়েবসাইটি বিভিন্ন মানুষের কাছে ২০০ মিলিয়ন ডলারের বেশি মাদক দ্রব্য বিক্রি করেছে।
..বিস্তারিত