নাইজেরিয়ায় জঙ্গিহামলায় নিহত ২৯

প্রকাশঃ মে ৩১, ২০১৫ সময়ঃ ১১:২০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:০৪ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

নাইজেরিয়ায় নাইজেরিয়ার দু’টি অঞ্চলে জঙ্গিদের আত্মঘাতী বোমা বিস্ফোরণে প্রায় ২৯ জন নিহত হয়েছে।

শনিবার মেইদুগারি শহরের একটি মসজিদে আত্মঘাতি বোমা হামলায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১২ জন। হামলার জন্য বোকো হারাম জঙ্গিদের সন্দেহ করা হচ্ছে।

আরেকটি ঘটনায় নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় শহরে বোকো হারামের হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। বোকো হারামকে নির্মূলে প্রতিজ্ঞাবদ্ধ নাইজেরিয়ার প্রেসিডেন্ট হিসেবে মুহাম্মাদ বুহারির শপথ নেয়ার মাত্র একদিন পরই এ হামলা চালায় বোকো হারাম।
তবে এমন অবস্থায় তিনি জঙ্গিদের দমনে সর্বোচ্চ চেষ্টা চালানোর প্রতিশ্রুতি দিয়েছেন।

এর আগে শুক্রবার বর্নোর একটি প্রত্যন্ত অঞ্চলে বোকো হারামের হামলায় অন্তত সাতজন নিহত হন।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G