২৪ তারিখের ছুটি ২৫ তারিখ

প্রকাশঃ ডিসেম্বর ২৩, ২০১৫ সময়ঃ ১০:১৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:১৬ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ব্যাংকপবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে ঘোষিত ২৪ ডিসেম্বরের ছুটি বাতিল করে ২৫ তারিখ শুক্রবার নির্ধারণ করা হয়েছে।

দেশে সব আর্থিক প্রতিষ্ঠান আগামী বৃহস্পতিবার খোলা থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে দেশের কার্যরত সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ২০ ডিসেম্বর সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারিকৃত এক আদেশে ২৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে ঘোষিত ছুটি বাতিল করে ২৫ ডিসেম্বর (শুক্রবার) নির্ধারণ করেছে। তাই ২৪ ডিসেম্বর দেশে কার্যরত সব আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে।

 

প্রতিক্ষণ/এডি/জেডএমলি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G