অফিসের পোশাক নির্বাচনে একটু ভাবুন

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৩, ২০১৫ সময়ঃ ১:৩৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:২৫ পূর্বাহ্ণ

লাইফষ্টাইল ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

Wemanআপনার পরিপাটি পোশাক আপনার ব্যক্তিত্বের ও রুচির পরিচয় দেয়। আর অফিস হলে তো একটু বাড়তি সাবধানতা অবলম্বন করতেই হয়। কর্মজীবী নারী কিংবা পুরুষ সবারই উচিত নিজস্ব কর্মস্থলে সবসময় পরিপাটি ভাবে যাওয়া।

কিন্তু অনেকেই ঠিক ভাবে বুঝতে পারেন না যে কোন পোশাক পরে কর্মস্থলে যাওয়া উচিত। আবার অনেকেই না বুঝে পার্টি ড্রেস পরে অফিসে চলে আসেন। বিশেষ করে নারীরা খুব সাজসজ্জা করে কর্মস্থলে যান যা মানানসই নয়।

একটি কর্মস্থলে নিজেকে ভালো করে উপস্থাপন করতে কিছু বিষয় সবসময় মেনে চলা উচিৎ। চলুন তাহলে জেনে নিই বিষয়গুলো সম্পর্কে।

১. অফিসে কখনোই খুব বেশি সাজগোজ যাবেন না। যেভাবে আপনাকে খুব কনফিডেণ্ট দেখায় সেভাবেই যান কর্মস্থলে। খুব ভারী মেকআপ ও অনেক ঝকমকে জামাকাপড় অফিসের জন্য উপযুক্ত নয়। আবার তার মানে এই নয় যে কোন রকম অফিসে চলে যাবেন।

২. আপনার জামাকাপড়ের তালিকায় রাখুন ফর্মাল, সেমি ফর্মাল ও ক্যাজুয়াল পোশাক। ফুল স্লিভ কটন কামিজ, শার্ট, কুর্তা, জিন্স রাখুন প্রতিদিনের জন্য। যখন কোন মিটিং হবে চেষ্টা করুন ফর্মাল ভাবে যেতে।

৩. আপনার জুতো, আনুসাঙ্গিকের দিকে সবসময় খেয়াল রাখুন। এগুলো যদি ঠিক না থাকে যত ভালো পোশাক পরে যান না কেন আপনি পরিপাটি থাকার মুল আকর্ষণটাই নষ্ট হয়ে যাবে। তবে অবশ্যই খেয়াল রাখা উচিৎ এগুলো যেন আপনার সাজকে ছাড়িয়ে না যায়।

প্রতিক্ষণ/এডি/শিমু

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G