আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষে মুরাদনগরে আহত ১০

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৮, ২০১৫ সময়ঃ ৬:৫৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৫৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

indexপ্রাধান্য বিস্তার ও অর্থ ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে মুরাদনগর উপজেলা সদরে আওয়ামী লীগের মাসুদ গ্রুপ ও আশরাফ গ্রুপের মধ্যে অস্ত্রশস্ত্র নিয়ে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় উভয় গ্রুপের অন্তত ১০ জন আহত হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন, ছাত্রলীগ-যুবলীগ নেতা জসিম, মোতালেব, বাদশা, সালাউদ্দিনসহ অন্তত ১০ জন।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রায় শতাধিক রাউন্ড গুলি করে।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার সদরের পাশে নয়াকান্দি ও রহিমপুর গোমতি বেড়িবাঁধের ভেতরে পুকুর ও ডোবায় মাছ ধরা, অর্থ ভাগাভাগি ও এলাকায় প্রাধান্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের মাসুদ গ্রুপ ও আশরাফ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় উভয় গ্রুপ শতাধিক রাউন্ড গুলিবর্ষণ করে।

এ ঘটনায় এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়। পরে পুলিশ শতাধিক রাউন্ড গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রতিক্ষণ/এডি/জসিম

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G