ইমরানের তথ্য চেয়েছে আদালত

প্রকাশঃ জুলাই ২৯, ২০১৫ সময়ঃ ১১:১১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৩৩ পূর্বাহ্ণ

আদালতমানবতাবিরোধী মামলার রায়কে কেন্দ্র করে বিভিন্ন মন্তব্য করায় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারের ব্যক্তিগত তথ্যসহ বিস্তারিত ঠিকানা জানতে চেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বুধবার মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাকা চৌধুরীর আপিলের রায় ঘোষণার পর প্রধান বিচারপতি অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের কাছে এ বিষয়ে জানতে চেয়েছেন।

পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, আপিল বিভাগ ইমরান সরকারের পার্টিকুলার্স (বিস্তারিত ঠিকানা) জানতে চেয়েছেন। আমি তার বিস্তারিত সংগ্রহ করে আদালতে উপস্থাপন করব। এরপর আদালত এ বিচার নিয়ে ইমরান সরকারের বিভিন্ন সময়ে উক্তি, মন্তব্য এবং বিচারের দাবির বিষয়ে জানতে চাইবেন।

জামায়াত নেতা কাদের মোল্লার বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের রায়কে কেন্দ্র করে ফাঁসির দাবিতে গড়ে উঠে গণজাগরণ মঞ্চ। যার মুখপাত্রের দায়িত্ব পালন করে আসছেন সাবেক ছাত্রলীগ নেতা ইমরান এইচ সরকার।

প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

June 2026
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
20G