ইমরান খানের হামলা-কারী গ্রেফতার

প্রকাশঃ নভেম্বর ৩, ২০২২ সময়ঃ ১০:০৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:০৯ অপরাহ্ণ

আন্তর্জাতিকে ডেস্ক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর হামলায় গ্রেফতার হয়েছেন এক জন। এবং সেই একমাত্র সন্দেহভাজন ব্যক্তির স্বীকারোক্তির একটি ভিডিও বক্তব্য প্রকাশের সঙ্গে সঙ্গে বিশ্ব জুড়ে ভাইরাল হয়ে গেছে। সন্দেহভাজন ব্যক্তি ভিডিও-তে বলেছে, জনগণকে বিভ্রান্ত করায় ইমরানকে হত্যার চেষ্টা করেছে আমি।

হামলাকারী ব্যক্তি জানান, তার হামলার একমাত্র লক্ষ্যবস্তু ছিলেন ইমরান খান। পাকিস্তানি সংবাদিক সৈয়দ তালাত হুসেইনের শেয়ার করা এক ভিডিওতে দেখা যায়, গ্রেফতার ব্যক্তি বলছেন, ইমরান খান জনগণকে বিভ্রান্ত করেছে। ব্যাপারটি আমি মেনে নিতে পারিনি। তাই আমি তাকে হত্যা করতে সর্বোচ্চ চেষ্টা করেছি। হামলাকারী যুবক জানান, ইমরান খান লাহোর ত্যাগের পর থেকেই তাকে হত্যার পরিকল্পনা করছিলেন তিনি।

এই হামলায় আর কেউ জড়িত কি না জানতে চাইলে হামলাকারী বলেন, আমার সঙ্গে আর কেউ নেই। আমি একা।

সূত্র : পাকিস্তানী পত্রিকা

আরো সংবাদঃ

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G