ইরাকে ৪৫ জনকে পুড়িয়ে মারল আইএস

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৭, ২০১৫ সময়ঃ ৮:০৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:০৮ অপরাহ্ণ

isইরাকের আনবার প্রদেশে ৪৫ জনকে জীবন্ত পুড়িয়ে হত্যা করেছে চরমপন্থী সশস্ত্র সুন্নি বিদ্রোহী গ্রুপ ইসলামিক স্টেট (আইএস)।

দেশটির আনবার প্রদেশের আল বাগদাদি শহরে নৃশংস এ ঘটনা ঘটে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বিবিসি।

নিহতদের পরিচয় জানা যায়নি। তারা কেন নির্মম হত্যাকাণ্ডের শিকার হলেন, বিষয়টি তাৎক্ষণিকভাবেও পরিষ্কার নয়।

তবে আল বাগদাদি শহরের পুলিশ প্রধান কর্নেল কাসিম আল ওবাইদি বলেছেন, নিহতদের মধ্যে নিরাপত্তাবাহিনীর কর্মীরাও থাকতে পারেন।

গত সপ্তাহে আল বাগদাদির বেশিরভাগ অংশ দখল করে নেয় আইএস। এরপর নিরাপত্তাবাহিনীর কর্মীদের পারিবারিক ভবন এবং স্থানীয় কর্মকর্তাদের কার্যালয়ে হামলা চালায় তারা।

বাগদাদি শহরের পুলিশ প্রধান কাসিম আল ওবাইদি ইরাক সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে শহরটি পুনরুদ্ধারে সাহায্য চেয়েছেন।

প্রসঙ্গত, চলতি মাসের প্রথম দিকে জর্ডানি এক পাইলটকে খাঁচার ভেতর বন্দী করে পুড়িয়ে হত্যা করার ভিডিওচিত্র প্রকাশ করে আইএস।

প্রতিক্ষণ /এডি/কেয়া

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G