ঈদের ছুটির আগে শনিবারেও খোলা থাকছে ব্যাংক

প্রকাশঃ মে ২২, ২০২৬ সময়ঃ ১০:৩৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৫৪ পূর্বাহ্ণ

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দীর্ঘ ছুটির আগে আগামী শনিবার (২৩ মে) ও রোববার দেশের সরকারি ও বেসরকারি ব্যাংকগুলোতে স্বাভাবিক কার্যক্রম চালু থাকবে। এ দুই দিন গ্রাহকেরা নিয়মিত ব্যাংকিং সেবা ও লেনদেন করতে পারবেন।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এ সময় দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।

সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও গ্রাহকসেবা অব্যাহত রাখতে শনিবার ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইভাবে রোববারও ব্যাংকের কার্যক্রম চালু থাকবে। ফলে ঈদের আগে অতিরিক্ত দুই দিন লেনদেনের সুযোগ পাচ্ছেন গ্রাহকেরা।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২৫ থেকে ৩১ মে পর্যন্ত সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে সাধারণ ছুটি কার্যকর থাকবে।

এদিকে ঈদের আগে তৈরি পোশাকশিল্প খাতের শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ এবং আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে শিল্পাঞ্চলভিত্তিক কিছু বাণিজ্যিক ব্যাংকের শাখা ২৫ ও ২৬ মে সীমিত পরিসরে খোলা থাকবে।

এসব শাখা সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কার্যক্রম পরিচালনা করবে। তবে গ্রাহকদের লেনদেন গ্রহণ করা হবে দুপুর ১টা পর্যন্ত।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

June 2026
SSMTWTF
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
20G