এক রশিতে ঝুললো প্রেমিক যুগল

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৩, ২০১৫ সময়ঃ ১:৫৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:২১ অপরাহ্ণ

জেলা প্র্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

download (1)সিলেটের গোয়াইনঘাটে এক রশিতে ঝুলে প্রেমিক যুগল আত্মহত্যা করেছেন। ভালোবাসার সম্পর্ক দুই পরিবার মেনে না নেয়ায় তারা আত্মহত্যা করেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সোমবার সকালে গোয়াইনঘাটের গুলমি চা বাগানের ১৯নং সেকশনের একটি টিলার উপর গাছে ঝুলন্ত অবস্থায় তাদের মরদেহ পাওয়া যায়।

আত্মহননকারীরা হলেন- গোয়াইনঘাটের ফতেহপুর ইউনিয়নের গুলমী চা বাগানের নতুন লাইনের বাসিন্দা সুনীল ভূমিজের ছেলে সাগর ভূমিজ (১৮) ও মন্টু মুণ্ডার মেয়ে সুরতী মুণ্ডা (১৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, সাগর ও সুরতীর মধ্যে দীর্ঘদিন থেকে ভালোবাসার সম্পর্ক চলে আসছিল। কিন্তু তাদের এ সম্পর্ক দুই পরিবার মেনে নেয়নি। সম্প্রতি সুরতীর পরিবার তার বিয়ে অন্যত্র ঠিক করেন। আগামী শুক্রবার তার বিয়ের দিন ধার্য ছিল।

গত রাত ৩টার দিকে সাগর ও সুরতী ঘর থেকে বের হয়ে আসেন। এরপর রাতে দুই পরিবারের সদস্যরা তাদেরকে খোঁজে পায়নি।

সকালে বাগানের শ্রমিকরা কাজে গেলে ১৯নং সেকশনের একটি টিলার উপর কাঁঠাল গাছের সঙ্গে এক দড়িতে ঝুলন্ত অবস্থায় তাদের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

গোয়াইনঘাট থানার ওসি মো. আবদুল হাই দুপুর ১২টার দিকে বলেন, ‘প্রেমিক যুগলের আত্মহত্যার খবর পেয়ে লাশ উদ্ধারের জন্য এসআই হাবীবের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা হয়েছে।’

 

 

প্রতিক্ষণ/এডি/রাজন

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G