এফএম রেডিও নিষিদ্ধ হচ্ছে নরওয়েতে

প্রকাশঃ এপ্রিল ২৩, ২০১৫ সময়ঃ ১:১২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১৮ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

২০১৭ সালের মধ্যে radio-waves-hpg-hiসব এফএম রেডিও বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে নরওয়ে সরকার । এই সিদ্ধান্ত কার্যকর হলে বিশ্বে নরওয়েই হবে একমাত্র দেশ যারা এফএম রেডিও বন্ধ করতে যাচ্ছে। খবর বিবিসির।

নরওয়ে সরকারের বরাত দিয়ে বার্তা সংস্থাটি জানিয়েছে, বর্তমানে দেশটিতে ২২টি জাতীয় ডিজিটাল রেডিও স্টেশন ও আরও ২০টি ডিজিটাল প্ল্যাটফর্মের জায়গা রয়েছে। এর বিপরীতে দেশটিতে এফএম আউটলেট আছে ৫টি।

বাণিজ্যিক এফএম সার্ভিসগুলো বন্ধ করার আগে সরকারি এফএম রেডিওর সম্প্রচার বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ‘নরওয়ে পাবলিক সার্ভিস ব্রডকাস্টার(এনআরকে)’। এদিকে নরওয়ে সরকারের এমন সিদ্ধান্ত বিশ্ববাজারের এফএম শিল্পের জন্য ‘স্পর্শকাতর সময়’ বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের গবেষক জেমস ক্রিডল্যান্ড।

এফএম সম্প্রচার বন্ধের মাধ্যমে দেশটি প্রতি বছরে আড়াই কোটি ডলার সাশ্রয় করতে পারবে বলে মনে করে দেশটির সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। খুব শিগগিরই এ সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে আশা প্রকাশ করেছে নরওয়ে সরকার।

প্রতিক্ষণ/এডি/পাভেল

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

July 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G