অনিয়মের সঙ্গে জড়িয়ে পড়েছে ওষুধ কোম্পানিগুলো
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম ঢাকা: দেশের বড় বড় ওষুধ কোম্পানিগুলো অনিয়মের সঙ্গে জড়িত। আর ছোটগুলো আরো ব্যাপকভাবে অনিয়মে জড়িয়ে পড়েছে। ওষুধ প্রশাসনের যোগসাজশে অনিয়ম-দুর্নীতি হচ্ছে বলেও মন্তব্য টিআইবির নির্বাহী পরিচলক ড. ইফতেখারুজ্জামানের।
আজ দুপুরে ধানমন্ডির টিআইবির কার্যালয়ে ‘ওষুধ প্রশাসন অধিদপ্তরে সুশাসন : চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এক সংবাদ সংম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বড় কোম্পানিগুলো বিদেশে ওষুধ রপ্তানির ক্ষেত্রে যে কাঁচামাল ব্যবহার করে দেশের জন্য সে কাঁচামাল ব্যবহার করে না। তারা কোনো নিয়ম-কানুন মানে না বলেও মন্তব্য করেন তিনি।
ওষুধ প্রশাসনে অর্থ, জনবল, দক্ষতা আর নৈতিকতার সংকট রয়েছে বলে তিনি উল্লেখ করেন। প্রতিবেদনে ওষুধ প্রশাসনের জন্য টিআইবির পক্ষ থেকে ১২ সুপারিশ পেশ করা হয়।
সংবাদ সম্মেলনে টিআইবির ট্রাস্টি বডির সভাপতি এডভোকেট সুলতানা কামাল উপস্থিত ছিলেন।
























