কাচের সেতুতে ঝুলন্ত অবস্থায় বিয়ে!

প্রকাশঃ আগস্ট ১১, ২০১৬ সময়ঃ ১২:৫৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:১৫ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক:

glass_bridge

বিয়ের জন্য কতো আয়োজনই না করে মানুষ। তবে চীনা এক দম্পতির বিয়ের আয়োজন দেখে সবার চক্ষু ছানাবড়া হওয়ার যোগাড়।

gl4

ঐ দম্পতি বিয়ের জন্য বেছে নিয়েছে কাচের ব্রিজের সঙ্গে ঝুলন্ত বিছানা, তাও আবার নিচে গভীর খাদ।

gl2

৯ অগাস্ট ছিলো চাইনিজ ভ্যালেন্টাইনস ডে। আর সেদিনই কাচের ব্রিজে ঝুলন্ত অবস্থায় বিয়ের সিদ্ধান্ত নেয় তারা।

gl5

এজন্য সেতুর সঙ্গে রশি দিয়া বেশ শক্ত করেই বানানো হয় একটি বিছানা। ভূমি থেকে প্রায় ছয় শ ফুট ওপরে বেশ হাসিমুখেই তারা পোজ দিয়েছেন ক্যামেরায়।

gl3

চীনের হুনান প্রদেশে পাহাড় সমান উচ্চতায় নির্মিত ঐ কাচের সেতুটি ইতোমধ্যেই পর্যটকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

gg

একই সঙ্গে ভয় আর আনন্দ উপভোগ করতে বহু পর্যটক ছুটে যান সেখানে। সূত্র : বিবিসি।

প্রতিক্ষণ/এডি/একে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

June 2026
SSMTWTF
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
20G