ঘরেই তৈরি করুন আম-লিচুর সুস্বাদু পুডিং

প্রকাশঃ জুন ১৩, ২০২৬ সময়ঃ ১১:০৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:০৪ অপরাহ্ণ

গ্রীষ্মের জনপ্রিয় দুই ফল আম ও লিচুর মিশেলে খুব সহজেই তৈরি করা যায় সুস্বাদু একটি পুডিং। অল্প কিছু উপকরণ আর কয়েকটি সহজ ধাপ অনুসরণ করলেই পরিবারের সবার জন্য বানিয়ে নিতে পারবেন ভিন্ন স্বাদের এই ডেজার্ট। গরমের দিনে ঠান্ডা করে পরিবেশন করলে এর স্বাদ আরও বেড়ে যায়।

যা লাগবে

  • সাবুদানা আধা কাপ
  • লিচুর জুস বা পানি ৩ কাপ
  • ফ্রেশ ক্রিম ১ কাপ
  • চিনি ৪ টেবিল চামচ (প্রয়োজন অনুযায়ী কম-বেশি করা যাবে)
  • লিচু ১০ থেকে ১২টি (খোসা ও বিচি ফেলে টুকরা করা)
  • পাকা আমের মণ্ড ১ কাপ

তৈরির পদ্ধতি

প্রথমে সাবুদানা পরিষ্কার পানিতে ধুয়ে নিন। এরপর পর্যাপ্ত পানিতে প্রায় আধা ঘণ্টা ভিজিয়ে রাখুন, যাতে দানাগুলো নরম হয়ে যায়।

একটি পাত্রে লিচুর জুস বা পানি, ক্রিম, ভেজানো সাবুদানা, চিনি এবং আমের মণ্ড একসঙ্গে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। চিনি পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত নাড়তে থাকুন।

মিশ্রণটি কিছুটা ঠান্ডা হলে এর সঙ্গে লিচুর টুকরাগুলো যোগ করুন। এরপর একটি পাত্রে ঢেলে ফ্রিজে কয়েক ঘণ্টা রেখে দিন।

ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন মজাদার আম-লিচুর পুডিং।

প্রতি / এডি / শাআ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

July 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G