চলছে বর্ধিত হরতালের প্রথম ‍দিন

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৫, ২০১৫ সময়ঃ ৮:৩৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:১০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

hortal-55গত তিন সপ্তাহের মতো দেশব্যাপী বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের বর্ধিত ৪৮ ঘণ্টার হরতাল শুরু হয়েছে। আজ মঙ্গলবার চলছে প্রথম দিনের হরতাল।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে চলতি সপ্তাহে দ্বিতীয় দফায় হরতাল বাড়ানোর কথা জানানো হয়।

এর ফলে গত রোববার থেকে শুরু হওয়া টানা ৭২ ঘণ্টার হরতাল বুধবার ভোর ৬টায় শেষ হওয়ার কথা থাকলেও এবার তা শুক্রবার ভোর ৬টা পর্যন্ত চলবে।
গত ৫ জানুয়ারি থেকে সারা দেশে লাগাতার অবরোধ চালিয়ে আসা বিএনপি ও শরিকরা ফেব্রুয়ারির শুরু থেকেই সাপ্তাহিক ছুটির দুই দিন বাদে প্রতিদিনই হরতাল করে আসছে।

গত তিন সপ্তাহেই প্রথমে রবি থেকে বুধবার ৭২ ঘণ্টার হরতাল ডেকে বিবৃতি পাঠানো হয়, যা পরে বাড়িয়ে বৃহস্পতিবারও হরতালের ঘোষণা দেওয়া হয়।

মঙ্গলবারের বিজ্ঞপ্তিতে বলা হয়, অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু, অবাধ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন, দেশব্যাপী নেতা-কর্মীদের বিরুদ্ধে হামলা-মামলা ও নির্যাতন, নেতা-কর্মীদের মুক্তিসহ বিভিন্ন দাবিতে এ কর্মসূচি চলছে।

একই সঙ্গে ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দেশের সব জেলা, উপজেলা, থানা, পৌরসভা ও মহানগরের ওয়ার্ডে ওয়ার্ডে বিক্ষোভ কর্মসূচি করা হয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রতিক্ষণ/এডি/রাসেল

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G